ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

নবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, প্রতিবাদে মানববন্ধন


দোহার প্রতিনিধি photo দোহার প্রতিনিধি
প্রকাশিত: ৬-৮-২০২৫ দুপুর ৪:৫৬

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সোহেলকে প্রাণনাশের হুমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে বুধবার (৬ আগস্ট) দুুপুরে নবাবগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে উপজেলা পরিষদের সামনে একটি মানববন্ধন করা হয়েছে। পাশাপাশি নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম ও নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।

এসময় মানববন্ধনে উপস্থিত সাংবাদিকরা বলেন, গত ২ আগস্ট রাতে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যন্ত্রাইল ইউনিয়নের সভাপতি সুরুজ মোল্লা মুঠোফোনে নবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যুগান্তরের দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি কাজী সোহেলকে প্রাণনাশের হুমকি প্রদান করেন। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। এবং প্রশাসনের প্রতি আমাদের দাবি, হুমকি প্রদানকারী সুরুজ মোল্লাকে দ্রুত গ্রেফতার করে উপযুক্ত শাস্তির আওতায় আনা হোক।
মানববন্ধনে সাংবাদিকরা আরো বলেন, আমরা সাংবাদিক মানুষের কল্যাণে কাজ করি। আমরা সংবাদ করলে কারো না কারো বিপক্ষে যাবেই। তাই বলে এমন হুমকি প্রদান করা আমরা কিছুতেই মেনে নিব না। কারণ, হুমকি প্রদান করে সাংবাদিকদের কলম থামানো যাবে না।

উপস্থিত ছিলেন নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি শাহিনুর রহমান তুতি, সহ-সভাপতি সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান সুজন, প্রচার সম্পাদক ফজলুর হক, সাবেক সভাপতি সুমন মৃধা, সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহিদুল হক ডাবলু, আজহারুল হক, সালাউদ্দিন বাচ্চু, সাংবাদিক বিপ্লব ঘোষ, সাদের হোসেন বুলু, শামীম আরমান, কাজী জোবায়ের, দোহার প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নাজনীন শিকদার, আলীনুর মিশু, নাজমুল হোসেন অন্তর, ফিরোজ হোসেন, আব্দুর রাহিম, ফয়সাল খান, বাবুসহ দোহার ও নবাবগঞ্জ উপজেলার সংবাদকর্মীবৃন্দ।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন

চিলমারী হাসপাতালে চিকিৎসার চরম অবহেলা: হাতের ভেতর কাচ রেখেই রোগীকে ছাড়পত্র