ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

এনআরবিসি ব্যাংক পেল ‘ভিসা এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫’


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৬-৮-২০২৫ বিকাল ৫:১১

এনআরবিসি ব্যাংক ‘এক্সিলেন্স ইন ভিসা ডেবিট কার্ডস বিজনেস অ্যাসোসিয়েট ক্লায়েন্ট-২০২৫’ পুরস্কার অর্জন করেছে। রাজধানীর শেরাটন হোটেলে অনুষ্ঠিত ‘ভিসা লিডারশিপ কনক্লেভ’ অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান-এর কাছ থেকে এই সম্মানজনক পুরস্কার গ্রহণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মো. তৌহিদুল আলম খান। বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই স্বীকৃতি প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

ড. মো. তৌহিদুল আলম খান বলেন, "এই স্বীকৃতি ডিজিটাল ব্যাংকিংয়ে এনআরবিসি ব্যাংককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।" তিনি আরও জানান যে, ব্যাংক তাদের ক্রেডিট কার্ড নেটওয়ার্ক সম্প্রসারণের ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে। এর ফলে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারাও এর সুবিধা গ্রহণ করতে পারবেন, যা দেশের সর্বস্তরের জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে ভিসার বাংলাদেশ, ভুটান ও নেপালের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ সহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন