ঢাকা শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

শ্রীপুরে শীতলক্ষ্যার চরের অবৈধ দখল উচ্ছে


শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  photo শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৬-৮-২০২৫ বিকাল ৫:১৪

গাজীপুরের শ্রীপুরে শীতলক্ষ্যা নদীর জেগে ওঠা চরের ওপর অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৬ আগস্ট) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) মো. আতাহার শাকিলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকার একটি প্রভাবশালী চক্র শীতলক্ষ্যার চর দখল করে দোকান নির্মাণ করছিল। এতে নদীর প্রাকৃতিক সৌন্দর্য হারিয়ে যাচ্ছিল এবং পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছিল। অভিযানের সময় গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়। অভিযানের খবর পেয়ে মূল অভিযুক্ত আকতার হোসেন খান এলাকা ছেড়ে পালিয়ে যান।

খেয়াঘাটে বসে থাকা স্থানীয় বাসিন্দা কামাল হোসেন জানান, “দীর্ঘদিন ধরে এই চর দখল করে দোকানপাট করা হচ্ছিলো। উচ্ছেদ না হলে আরও স্থাপনা হওয়ার সম্ভাবনা ছিলো।”

রিভার অ্যান্ড নেচার ফাউন্ডেশনের চেয়ারম্যান খোরশেদ আলম জানান, চর দখলের বিষয়টি জানার পরই উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছিল। অবশেষে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) মো. আতাহার শাকিল বলেন, “শীতলক্ষ্যার নদীর চরে গড়ে ওঠা দুটি দোকানসহ সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।”

এ বিষয়ে অভিযুক্ত আকতার হোসেন খানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশের খুলি ও হাড় উদ্ধার

সিংড়ায় পুকুর নিয়ে বিরোধ, গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দেয়ার অভিযোগ

বাঘা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৮

সংরক্ষিত মহিলা আসনের এমপি সাকিলা ফারজানাকে হাটহাজারীতে সংবর্ধনা

ক্ষেতলালে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

পটিয়ায় বসতঘর থেকে দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার

প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার: এমপি মিলন

নেত্রকোণার মদনে পোনামাছ অবমুক্তকরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী--টুকু

কেশবপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু নাকি হত্যা

বড়লেখায় পুলিশের অভিযানে ১৩ এয়ারগান উদ্ধার; মামলা ও জব্দ তালিকায় দুই চিত্র

জুড়ী সীমান্তে বিএসএফের পুশইনের অপচেষ্টা রুখে দিল বিজিবি

পত্নীতলায় হুইল চেয়ার বিতরণ

শিবচরে কাভার্ড ভ্যানের চাপায় নারী ও শিশুসহ ২ জন নিহত আহত ৩