ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের সায়েন্স ল্যাবে আগুন


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ৬-৮-২০২৫ বিকাল ৫:১৫

নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের সায়েন্স ল্যাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আতঙ্কে ভবনের সিঁড়ি দিয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত প্রায় ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছে। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।তাৎক্ষনিক ভাবে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসা নিতে দ্রুত শিক্ষার্থী আনা হয়েছে তারা হলেন,সাকেরা আক্তার সৌমিয়া (১৩), বারিয়া সুলতানা (১৫), তানজিনা আক্তার (১৪), নূহা ইসরাত (১৪), ফারিয়া আক্তারকে (১৪) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া উন্নত চিকিৎসার জন্য রোহান (১৫) নামের এক শিক্ষার্থীকে ঢাকা পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানান, সায়েন্স ল্যাবে সব ছাত্র-ছাত্রীরা মিলে একটি প্রজেক্ট বানাচ্ছিলাম। প্রজেক্টের ল্যাব চালু করতে গিয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় হটাৎ আগুন লেগে যায়। আগুন দেখে দৌড়ঝাঁপ করে নামতে গিয়ে সবাই আহত হয়েছি।নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের গণিতের শিক্ষক জামাল উদ্দিন বলেন, কয়েকদিন পর জেলাতে বিজ্ঞান মেলা হবে। ছাত্রছাত্রীরা স্কুলের তৃতীয় তলায় প্রোজেক্ট বানাচ্ছিল। ল্যাবে কাজ করার সময় ভুলে আগুন ধরে যায়। ছাত্রছাত্রীরা আগুন আগুন বলে চিৎকার করছিল।এ সময় সব ক্লাস চালু থাকায় ভবনের উপরে থাকা শিক্ষার্থীদের চিৎকারে নিচের ছাত্রছাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। দৌড়ঝাঁপ করে বের হতে গিয়ে সিঁড়ির রেলিং ভেঙে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। পরে তাদের উদ্ধার করে শিক্ষকরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 
নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল হক বলেন, সব শিক্ষকরা ছাত্রছাত্রীদের নিয়ে হাসপাতালে আসছি। তবে কীভাবে আগুন লেগেছে আপাতত বলা যাচ্ছে না। সব মিলিয়ে ২৫ জন শিক্ষার্থীকে চিকিৎসা দেওয়ার কথা জানিয়েছেন হাসপাতালের মেডিকেল অফিসার মো. সামিউল হুদা।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ 
(ওসি) মোজাফফর হোসেন বলেন, আগুন দেখে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে নিচে নামতে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছে। তবে ঘটনাটি কীভাবে ঘটেছে তা বলা যাচ্ছে না।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন