আনোয়ারা উপজেলা বিএনপির ঐতিহাসিক বিজয় র্যালীতে নেতাকর্মীর ঢল
২০২৪ সালের জুলাই-আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা বিএনপির ঐতিহাসিক বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগষ্ট) বিকালে উপজেলার চায়না ইকোনমিক সড়ক থেকে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনের নেতৃত্বে বিশাল বিজয় র্যালী বের হয়। র্যালীতে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীর উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়।
গণঅভ্যুত্থানের ঐতিহাসিক বিজয় র্যালিটি টানেল সংযোগ সড়ক মোড় হয়ে চাতরী চৌমুহনী বাজার প্রদক্ষিণ শেষে শশী ক্লাব সংলগ্ন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে পরিণত হয়।
সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন বলেন, ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ থেকে ফ্যাসিস্ট হাসিনা পলাতক হয়েছে। এরমধ্যে দেশি-বিদেশী নানা ষড়যন্ত্র ও রাজনৈতিক দলের অনৈক্যের কারণে খুনিরা ফিরে আসার স্বপ্ন দেখে এখনো। আজ ৩৬ জুলাইয়ে স্বৈরাচার পতনের প্রথম বর্ষে বাংলার জনগণকে শপথ নিতে হবে ফ্যাসিস্ট হাসিনা যেন ফিরে আসতে না পারে। এছাড়া ফেব্রুয়ারীর মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার জন্য প্রধান উপদেষ্টার কাছে আহবান জানানো হয়।যদি নির্বাচন না দেওয়া হয় তাহলে কঠোর আন্দোলনে নামবে বিএনপি।
র্যালীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য মাষ্টার রফিক, সরওয়ার হোসেন মাসুদ, জাগির আহমেদ, দিল মোহাম্মদ মন্জু, এম. মনসুর উদ্দিন, উপজেলা আহবায়ক কমিটির সাবেক সদস্য মোজাম্মেল হক, জামাল উদ্দিন আনসারী, মোহাম্মদ কাশেম, মোহা: জসিম, মোহাঃ জাহাঙ্গীর, রফিক ডিলার, মোস্তাক আহমেদ, মঈনুল আলম ছোটন, ফরিদুল আলম মিল্টন, আবদুল হক, মোহররম আলী, ইউচুপ মাস্টার, মোঃ লিয়াকত, মোঃ লোকমান, বদরুল হক, আবু বক্কর, মোঃ আকতার, ইসমাইল তালুকদার, মোঃ সাদেক, কনক চৌধুরী, মোঃ ইদ্রিস, নুরুল ইসলাম, আবু সালেহ, মামুন খান, বিএনপি নেতা নেছার উদ্দিন, মোঃ নাছির, দিদার, টিপু চৌধুরী, মোঃ ফেরদৌস, ইলিয়াস, আনোয়ারা উপজেলা যুবদল নেতা জিয়াউল কাদের জিয়া, সোহেল, আমিন, আলম, কবির, ওসমান শিকদার, শোয়েব, হোসেন, আরিফ, মোরশেদ, সালাউদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা লুৎফুর এনাম টিটু, ইকবাল হায়দার, উপজেলা আহবায়ক নাঈম উদ্দিন, সদস্য সচিব গাজী ফোরকান, যুগ্ম আহবায়ক আতিকুর রহমান, আবু তৈয়ব,হাসান, শামসুল আলম, ইমন শাহ, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল নেতা ইসমাইল বিন মনির,শহিদুল ইসলাম সায়েম, জাহেদ, নুর শাহেদ, তারেক, উপজেলা ছাত্রদল নেতা মোফাজ্জল হোসেন জুয়েল, হান্নান, সোহেল, সিফাত, রাশেদ, জুয়েল, হিরু, শাহেদ, আনোয়ারা কলেজ সভাপতি বোরহান উদ্দিন, ইমরান হোসেন, শফিউল, আরফাত, মাহিম, তারেক, বটতলী কলেজ সভাপতি মোঃ তারেক, সদস্য সচিব মিনহাজ উদ্দিন রাকিব, আনোয়ারা কৃষক দলের আহবায়ক সালাউদ্দিন সুমন, সদস্য সচিব নিজাম উদ্দিন, নুর ইসলাম মেম্বার, আনোয়ার, শ্রমিক দলের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক, বাবুল হোসেন, সেলিম ও আজম সহ প্রমুখ।
এমএসএম / এমএসএম
সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছাতে হবে- এমপি গোলাম রছুল
সিংড়ায় এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার
বাগেরহাট ৪১৮ জন মেধাবি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়েছে জেলা পরিষদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত
চকরাজাপুর বাজার রোড এসবি করণ, এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী
লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের চাচা-চাচাতো ভাইদের সাথে সংঘর্ষ, যুবক নিহত, আহত তিন
পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধা, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট
আদমদীঘি কাশিমালা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে গ্রামবাসি
আনোয়ারায় কবর খননে বাধা ও মারধরের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার
কুড়িগ্রামে চরাঞ্চলের কিশোরীদের শিক্ষায় ফেরাতে ও বাল্যবিবাহ রোধে কাজ করছে ফ্রেন্ডশিপ
বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন
মহাসড়কে বস্তাভর্তি ৫৪৬ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার