মনোহরদীতে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন
নরসিংদীর মনোহরদীতে ছাত্রলীগ নেতার ওপর হামলার ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন এক ইউপি চেয়ারম্যান। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চরমান্দালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদির নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন করেন।
এ সময় উপস্থিত ছিলেন- চরমান্দালিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার কফিল উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক ডালিম মিয়াসহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
লিখিত বক্তব্যে চেয়ারম্যান আব্দুল কাদির জানান, গত ১১ সেপ্টেম্বর দুপুরে চরমান্দালিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মোবারক হোসেন কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স উদ্বোধনী অনুষ্ঠান শেষে তার কর্মীদের নিয়ে বাড়ি ফেরার পথে কয়েকজন দুষ্কৃতকারী তাদের ওপর হামলা চালায়। এতে মোবারক ও তার কর্মীরা গুরুতর আহত হন। এ ঘটনায় একটি পত্রিকা এবং এবং অনলাইন পোর্টালে আমাকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে।
সংবাদে উল্লেখ করা হয়েছে, আমার উপস্থিতিতে আমার সন্ত্রাসী বাহিনী মোবারক ও তার কর্মীদের ওপর হামলা করেছে, যা আদৌ সত্য নয়। ঘটনার সময় আমি সেখানে উপস্থিত ছিলাম না। আমার কোনো সন্ত্রাসী বাহিনী নেই। আমি কখনো অন্যায়কে প্রশ্রয় দেই না। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে হেয়প্রতিপন্ন করতে ঈর্ষান্বিত হয়ে, আমার জনপ্রিয়তা ও সুনাম ক্ষুণ্ন করার জন্য দীর্ঘদিন যাবৎ চেষ্টা চালিয়ে আসছে। ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মোবারক হোসেনের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি। এ ঘটনার সঙ্গে সম্পৃক্তদের তদন্তসাপেক্ষে আইনের আওতায় আনার দাবি জানাই।
এমএসএম / জামান
সরকারের লক্ষ্য সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ে তোলা: স্বাস্থ্য শিক্ষা সচিব
মাদক ব্যবসায়ীদের হামলায় হাতীবান্ধায় ২ পুলিশ কর্মকর্তা আহত, আশঙ্কাজনক অবস্থায় ১ জন রংপুরে ভর্তি
ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত
৮ বছর ধরে বন্ধ ভেলুমিয়া মা ও শিশু কল্যাণ কেন্দ্র
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালনে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত
বাঁশখালীতে গ্রাহকের ৩৫ কোটি টাকা মেরে এক যুবক লাপাত্তা
বিরামপুর ইসলামপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন
গাজীপুরে শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ
হাটহাজারীতে অস্ত্রসহ চার কিশোর আটক
লাকসাম জেনারেল হাসপাতাল (প্রাঃ) লিঃ NICU/HDU এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত
শুল্ক ফাঁকির আখড়ায় পরিনত বেনাপোল বন্দর, লালন-পালনের প্রতিযোগিতায় বন্দর-কাস্টমস কর্মকর্তারা
দুই থানার সীমান্তে,"ভূতের বাড়ি খ্যাত " ঘরে থামছে না মাদক সেবন ও কেনাবেচা