বাংলাদেশ ব্যাংক ও কমিউনিটি ব্যাংকের মধ্যে নারী উদ্যোক্তাদের জন্য রিফাইন্যান্সিং চুক্তি স্বাক্ষর
বুধবার (৬ আগস্ট, ২০২৫) বাংলাদেশ ব্যাংক এবং কমিউনিটি ব্যাংকের মধ্যে নারী উদ্যোক্তাদের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগে অর্থায়নের জন্য একটি রিফাইন্যান্সিং স্কিম সংক্রান্ত অংশীদারিত্বমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স সেন্টারে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার এবং নির্বাহী পরিচালক হুসনে আরা শিখার উপস্থিতিতে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ ব্যাংকের পক্ষে এসএমইএসপিডব্লিউ বিভাগের পরিচালক নওশাদ মোস্তফা এবং কমিউনিটি ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সা’দত চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী, এখন থেকে এসএমই নারী উদ্যোক্তারা কমিউনিটি ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিফাইন্যান্স স্কিমের আওতায় কম মুনাফায় ঋণ বা বিনিয়োগ সুবিধা পাবেন। এসময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু
ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ
গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত
গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা
ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য র্যালি
উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান
অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
বিএসটিআই'র অভিযান