ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

রাজশাহীতে গ্রাহকের চাহিদা অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় সেবা দেবে সার্ভিস ফোর্স লি.


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ১৮-৯-২০২১ দুপুর ২:৫০

শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সার্ভিস ফোর্স লিমিটেড কর্তৃপক্ষ গণমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময়ে তাদের সেবা ও কর্মপরিকল্পনা সম্পর্কে জানানো হয়। ঢাকা ও চট্টগ্রামের পর রাজশাহীতে এই প্রথম এ ধরনের সেবা কার্যক্রম শুরু হলো। 

ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণে শিক্ষানগরী, পরিচ্ছন্ন নগরী, সবুজ নগরী রাজশাহীকে ডিজিটালের পথে আরো একধাপ এগিয়ে নেয়ার জন্য সার্ভিস ফোর্স লিমিটেড একটি অনলাইনভিত্তিক সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে। গ্রাহককে উন্নত সেবার মাধ্যমে টেকসই সমাধানে ভবিষ্যতে তার ধারাবাহিকতা বজায় রাখতে কোম্পানিটি বিভিন্ন সময় নানান পদে লোক নিয়োগ দিয়ে আসছে। প্রতিষ্ঠানের প্লাটফর্ম ব্যবহার করে শিক্ষিত, অর্ধশিক্ষিত, বেকার, অর্ধ-বেকাররা তাদের মেধাকে কাজে লাগিয়ে নিজস্ব পরিচিতির প্রসার ঘটাতে সক্ষম হচ্ছে। এবারো কোম্পানিটি ৩টি পদে মোট ৫৫ জনের নিয়োগ প্রক্রিয়া ১৬ সেপ্টেম্বর থেকে অব্যহত রেখেছে।

নিয়োগ প্রক্রিয়ায় নির্বাচক হিসেবে আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেমি বিভাগের চেয়ারম্যান ড. আজিজ আব্দুর রহমান, বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ডিজিএম এটিএম কবিরুল ইসলাম, বাংলাদেশ ব্যাংক রাজশাহী শাখার সাবেক ডিজিএম মো. নাজিম উদ্দিন ‍এবং কোম্পানির সিইও মো. মতিউর রহমান শিউল। বিভিন্ন ধরনের কর্মসংস্থানের মাধ্যমে যুবসমাজকে সামাজিক ও আর্থিকভাবে লাভবান করে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেয়াই কোম্পানিটির মূল উদ্দেশ্য। 

সার্ভিস ফোর্স লিমিটেডের প্রধান নির্বহী কর্মকর্তা মতিউর রহমান শিউল বলেন, এই মানের ব্যবস্থা শুধুমাত্র ঢাকা ও চট্টগ্রামেই আছে। সেখানে খরচ অনেক বেশি। আমরাই শুধুমাত্র রাজশাহীতে তুলনামূলক কম খরচে উন্নত সেবা গ্রাহককে প্রদান করতে সক্ষম। এর মাধ্যমে সম্মানিত যাত্রীরা পাবেন জীবাণুমুক্ত পরিবেশ ও আনন্দদায়ক ভ্রমণ। স্বাস্থ্যসেবায় গ্রাহকদের চাহিদার ভিত্তিতে হোম নার্সিং সেবা, হোম স্যাম্পল কালেকশন ও রিপোর্ট, হোম ভ্যাকসিন সার্ভিস, হোম ফিজিওথেরাপি সার্ভিস প্রদান করে আসছি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক, সহকারী অধ্যাপক ও বিশেষজ্ঞ ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট অনলাইনের মাধ্যমে সুব্যবস্থা করা হয়। সার্ভিস ফোর্সের মাধ্যমে নির্দিষ্ট সময়ে এসে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে খুব অল্প সময়ে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন।

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু