রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের আত্মপ্রকাশ
শনিবার (১৮ সেপ্টেম্বর) রাজশাহী নগরীর শিরোইল বাস টার্মিনালসংলগ্ন পূবালী মার্কেটের দ্বিতীয় তলায় ক্লাবটির অস্থায়ী কার্যালয়ে ১২ সদস্যের আহ্বায়ক কমিটি নিয়ে ‘রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব’-এর আত্মপ্রকাশ ঘটেছে।
এশিয়ান টিভির রাজশাহী প্রতিনিধি আবু কাওসার মাখনকে আহ্বায়ক ও আনন্দ টিভির রাজশাহী প্রতিনিধি শামসুল ইসলামকে যুগ্ম-আহ্বায়ক-১, জাতীয় দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ফারুক আহম্মেদকে যুগ্ম-আহ্বায়ক-২ এবং জাতীয় দৈনিক রূপালী দেশ-এর রাজশাহী প্রতিনিধি রেজাউল করিমকে সদস্য সচিব করে ১২ জনের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন- জাতীয় দৈনিক সকালের সময়ের ব্যুরোপ্রধান শাহিনুর রহমান সোনা, দৈনিক আমার সময়ের ব্যুরোপ্রধান আল-আমিন হোসেন, দৈনিক গণকণ্ঠের ব্যুরোপ্রধান লিয়াকত হোসেন, দৈনিক স্বদেশ বিচিত্রার জেলা প্রতিনিধি সাগর নোমানী, দৈনিক বিশ্ব মানচিত্রের ব্যুরোপ্রধান ওদুদুজ্জামান সুবাস, দৈনিক এই বাংলার ব্যুরোপ্রধান সানোয়ার আরিফ, মুভি বাংলার রাজশাহী প্রতিনিধি রায়হান ইসলাম ও দৈনিক বাংলাদেশ বুলেটিনের ব্যুরোপ্রধান অজয় ঘোষ।
এছাড়াও দি ডেইলি সিটিজেন টাইমস, দি ডেইলি মুসলিম টাইমস, দি ডেইলি পিপলস টাইম, দৈনিক জবাবদিহি, দৈনিক জণবানী, দৈনিক ডেল্টা টাইমস, দৈনিক রাজশাহীর আলো, দৈনিক স্বদেশ প্রতিদিন, দৈনিক আমাদের কণ্ঠ ও দৈনিক মাতৃভুমির খবরসহ রাজশাহীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা এতে সংহতি প্রকাশ করেছেন এবং সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন