শ্রীপুরে ছুরিকাঘাতে যুবক নিহত, রক্তমাখা ছুরি-সহ আটক ২
গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় ছুরিকাঘাতে জুয়েল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এঘটনায় পুলিশ দুই যুবককে আটক করেছে। শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটেছে। নিহত জুয়েলের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট এলাকায়। তাৎক্ষণিক ভাবে অভিযান চালিয়ে হত্যাকান্ডে জড়িত থাকায় রাকিব (২৫) ও রবিন (২৭) নামে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যাকান্ডে ব্যবহৃত রক্ত মাখা ছুরিও।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, শুক্রবার রাতে মাওনা উড়াল সেতুর নিচে গল্প ছড়া'র চা ঘর নামক অস্থায়ী চায়ের দোকানের পাশে ঘুমাতে যায় কয়কেজন যুবক। চটের বিছানায় ঘুমানো নিয়ে নিহত ও গ্রেপ্তারকৃতদের মধ্যে বাকবিতন্ডা হয়। এসময় তাদের মধ্যে হলে ধস্তাধস্তি হলে রাকিবের কাছে থাকা ছুরি জুয়েলের বুকে বিদ্ধ হয় এবং রবিনের হাত কেটে যায়।
পরে স্থানীয়রা জুয়েলকে উদ্ধার করে মাওনা চৌরাস্তার একটি হাসপাতালে নেয়। সেখানে তার স্বাস্থ্যের অবনতি হলে জুয়েলের উন্নত চিকিৎসার জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাওনা চৌরাস্তায় টহলরত পুলিশ খবর পেয়ে দুইজনকে আটক করে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় পুকুর নিয়ে বিরোধ, গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দেয়ার অভিযোগ
বাঘা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৮
সংরক্ষিত মহিলা আসনের এমপি সাকিলা ফারজানাকে হাটহাজারীতে সংবর্ধনা
ক্ষেতলালে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
পটিয়ায় বসতঘর থেকে দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার
প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার: এমপি মিলন
নেত্রকোণার মদনে পোনামাছ অবমুক্তকরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী--টুকু
কেশবপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু নাকি হত্যা
বড়লেখায় পুলিশের অভিযানে ১৩ এয়ারগান উদ্ধার; মামলা ও জব্দ তালিকায় দুই চিত্র
জুড়ী সীমান্তে বিএসএফের পুশইনের অপচেষ্টা রুখে দিল বিজিবি
পত্নীতলায় হুইল চেয়ার বিতরণ
শিবচরে কাভার্ড ভ্যানের চাপায় নারী ও শিশুসহ ২ জন নিহত আহত ৩