বিজয়নগরে সরকারি জায়গায় নির্মাণাধীন দোকান অপসারণ করলেন ইউএনও
সরকারি জায়গা দখল করে নির্মাণাধীন দোকানঘর অপসারণ করে খাস জায়গা দখল মুক্ত করেছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইউএনও।
শনিবার (৯ আগস্ট) বেলা ১২ টার দিকে উপজেলার চান্দুরা ইউনিয়নের আমতলী বাজারে সরকারি খাস জায়গা দখল করে অবৈধ ভাবে নির্মাণধীন দোকান ঘর তোলে ফেললে আজ ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে তা অপসারণ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিজয়নগর উপজেলার ইউএনও, এসিল্যাণ্ড (অতিরিক্ত দায়িত্ব) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সাধনা ত্রিপুরা। স্থানীয়রা জানান, চান্দুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ এম শামিউল হক চৌধুরীর ছেলে জামিউল হক চৌধুরী প্রতুলের নেতৃত্বের সকাল থেকে আমতলী বাজারে সরকারি খাস জায়গা দখল করে অবৈধভাবে দোকান নির্মাণ করার অভিযোগ তুলেন।পরে উপজেলার প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে বার বার নিষেধ করার পরও তারা জোড়পূর্বক ভাবে দোকানঘর নিমার্ণ কাজ চালিয়ে যাচ্ছেন বলে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে খাস জায়গা উদ্ধারে অভিযান চালায় উপজেলা প্রশাসন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরা জানান, সরকারি জায়গা অবৈধভাবে দোকান ঘর নিমার্ণের অভিযোগ স্থানীয়দর মাধ্যমে পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অপসারণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান