ঢাকা শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

যশোরে পরিবহন মালিক শ্রমিকদের ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ৯-৮-২০২৫ দুপুর ৩:৪৬

সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৯৮ ও ১০৫ ধারাসহ কয়েকটি ধারা সংশোধন, মোটরযানের ইকোনমিক লাইফ ২০ ও ২৫ বছর থেকে বাড়িয়ে ৩০ বছর করা এবং আরও ৮ দফা দাবিতে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ।
ঘোষণা অনুযায়ী, আগামী মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ৬টা থেকে শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত যশোরসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগ বন্ধ থাকবে। ধর্মঘট সফল করতে শুক্রবার (৮ আগস্ট) দুপুরে যশোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। এতে খুলনা ও বরিশাল বিভাগসহ বৃহত্তর ফরিদপুরের মোট ২১ জেলার পরিবহন মালিক-শ্রমিক নেতারা অংশ নেন।
সভায় নেতৃবৃন্দ অভিযোগ করেন, সড়ক দুর্ঘটনা ইচ্ছাকৃত নয়, তবুও দুর্ঘটনা ঘটলেই চালক ও সহকারীদের দোষারোপ করে মামলা দেওয়া হয়, যানবাহন ভাঙচুর করা হয় এবং চেকপোস্টে জরিমানা আদায় করা হয়। ২০১৮ সালের সড়ক পরিবহন আইনে যুক্ত কিছু ধারা শ্রমিকদের জন্য অযৌক্তিক ও অমানবিক উল্লেখ করে সেগুলো সংস্কারের দাবি জানানো হয়।
নেতারা আরও বলেন, এই আন্দোলন কোনও রাজনৈতিক উদ্দেশ্যে নয়; বরং পরিবহন খাতের সঙ্গে জড়িত ও সাধারণ মানুষের স্বার্থে। দাবির মধ্যে রয়েছে— দুর্ঘটনাকবলিত আটক গাড়ি ৭২ ঘণ্টার মধ্যে মালিকের কাছে ফিরিয়ে দেওয়া, মহাসড়কে তিন চাকার ও অনুমোদনবিহীন যানবাহনের জন্য পৃথক লেন তৈরি, দ্রুত ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও নবায়ন প্রক্রিয়া সম্পন্ন করা এবং শ্রমিক ফেডারেশনের ১২ দফা বাস্তবায়ন।
সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি আনিসুর রহমান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় মহাসচিব সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম বক্স দুদু, খুলনা বিভাগীয় সভাপতি আলহাজ্ব রবিউল ইসলাম, বরিশাল বিভাগের প্রতিনিধি ইউসুফ হাওলাদার এবং কেন্দ্রীয় নেতা জাহিদ আল লতিফসহ ২১ জেলার নেতারা।

এমএসএম / এমএসএম

সিংড়ায় পুকুর নিয়ে বিরোধ, গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দেয়ার অভিযোগ

বাঘা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৮

সংরক্ষিত মহিলা আসনের এমপি সাকিলা ফারজানাকে হাটহাজারীতে সংবর্ধনা

ক্ষেতলালে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

পটিয়ায় বসতঘর থেকে দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার

প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার: এমপি মিলন

নেত্রকোণার মদনে পোনামাছ অবমুক্তকরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী--টুকু

কেশবপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু নাকি হত্যা

বড়লেখায় পুলিশের অভিযানে ১৩ এয়ারগান উদ্ধার; মামলা ও জব্দ তালিকায় দুই চিত্র

জুড়ী সীমান্তে বিএসএফের পুশইনের অপচেষ্টা রুখে দিল বিজিবি

পত্নীতলায় হুইল চেয়ার বিতরণ

শিবচরে কাভার্ড ভ্যানের চাপায় নারী ও শিশুসহ ২ জন নিহত আহত ৩

রাণীনগরে সরকারি রাস্তার ইট তুলে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ, আ’লীগ নেতা মজিবর আটক