পাটগ্রামে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) সকাল সাড়ে দশটায় প্রেসক্লাব পাটগ্রামের আয়োজনে পাটগ্রাম পৌর শহরের চৌরঙ্গী মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সভায় একত্যা প্রকাশ করে পাটগ্রাম রিপোর্টার্স ইউনিটি,ক্রাইম রিপোর্টার্স ক্লাব, বাংলাদেশ প্রেসক্লাবের সাংবাদিকরা। এতে একত্যা জানিয়ে মানববন্ধনে উপস্থিত ছিলেন পাটগ্রাম পৌর বিএনপি'র সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল,সাধারণ সম্পাদক হাফিজুল হক প্রধান, জামায়াত ইসলামী উপজেলা শাখার কর্মপরিষদ সদস্য ও মিডিয়া প্রচার সম্পাদক মাসুদ আলমসহ বিভিন্ন রাজনৈতিক দলের ও সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ। মানববন্ধনে সাংবাদিকরা তুহিন হত্যাসহ দেশের সকল হত্যার শিকার সাংবাদিকদের বিচার দাবি করে বলেন,অবিলম্বে তুহিন সহ সকল হত্যার শিকার সাংবাদিকদের বিচার করতে হবে। দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে দাবি জানান। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাসের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রণালয় একটি স্মারকলিপি প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন