ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সন্দ্বীপে শীর্ষ সন্ত্রাসী অস্ত্র কারিগর সোহেল ইয়াবাসহ গ্রেফতার


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ৯-৮-২০২৫ বিকাল ৫:৬

চট্টগ্রামের সন্দ্বীপে থানা পুলিশের অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্র নির্মাণকারী হিসেবে পরিচিত পলাতক আসামী মোঃ সোহেল রানা (৩৬) মাদকসহ গ্রেফতার হয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, আজ শনিবার (০৯ আগস্ট ২০২৫) রাত ১টা ৫০ মিনিটে সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের ০১ নং ওয়ার্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত সোহেল রানা উপজেলার ০২(০৮)২৫ নম্বর অস্ত্র মামলার এজাহারভুক্ত পলাতক আসামী। তিনি সারিকাইত ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের কাচিয়ার বাড়ি এলাকার বাসিন্দা। তার পিতা মোঃ খাদমুল ইসলাম এবং মাতা নিলুফা বেগম।

অভিযানকালে পুলিশের হাতে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় অস্ত্র তৈরি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “গ্রেফতারকৃত সোহেল রানা অস্ত্র মামলার পলাতক আসামী এবং চিহ্নিত সন্ত্রাসী। তাকে মাদকদ্রব্যসহ আটক করা হয়েছে। অস্ত্র মামলার পাশাপাশি তার বিরুদ্ধে নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।”

স্থানীয়দের মতে, সোহেল রানা গ্রেফতারের ফলে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম ও মাদক ব্যবসা কিছুটা হলেও কমে আসবে বলে আশা করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন