পটুয়াখালীর রাঙ্গাবালীতে হাসপাতালবিহীন নৌবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে পটুয়াখালীর হাসপাতালবিহীন দ্বীপ উপজেলা রাঙ্গাবালীতে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।
শনিবার নেভি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের তত্ত্বাবধানে এবং ‘বানৌজা শের-ই-বাংলা’ ঘাঁটির ব্যবস্থাপনায় রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
নৌবাহিনীর অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসক দলের মাধ্যমে নারী-পুরুষ ও শিশুসহ প্রায় সাত শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ পান। সাধারণ রোগের পাশাপাশি জটিল সমস্যার রোগীদের আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে চিকিৎসা দেওয়া হয়।
চিকিৎসা নিতে আসা লোকজন জানান, দুর্গম দ্বীপাঞ্চলে এ ধরনের উদ্যোগ তাদের জন্য বড় সহায়তা। তারা নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বানৌজা শের-ই-বাংলা নৌঘাঁটির সার্জন লেফটেন্যান্ট কমান্ডার মো. নজরুল ইসলাম বলেন, এটি যোগাযোগ বিচ্ছিন্ন একটি দ্বীপ উপজেলা। এখানকার মানুষ চিকিৎসা সেবা থেকে অবহেলিত। সেই লক্ষ্যে আমাদের এই উদ্যোগ। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি মানসম্মত চিকিৎসা সেবা প্রদান করতে৷ পাশাপাশি প্রত্যেক রোগীকে প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হয়েছে। আশা করছি- দারিদ্র্য ও সুবিধাবঞ্চিত এসব মানুষ আমাদের চিকিৎসা সেবা থেকে উপকৃত হবেন। তারা সামান্যতম উপকৃত হলেও আমাদের এই প্রচেষ্টা সফল হবে।
নৌবাহিনী জানায়, দুর্গম দ্বীপাঞ্চলসহ দেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় নিয়মিতভাবে চিকিৎসা সেবা পৌঁছে দিতে তারা দীর্ঘদিন ধরে এ ধরনের মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত