ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন


কামরুল আলম, ডাসার photo কামরুল আলম, ডাসার
প্রকাশিত: ১০-৮-২০২৫ দুপুর ৩:৩০

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাদারীপুরের ডাসারে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে ডাসার উপজেলা পরিষদের সামনে ডাসার ও কালকিনি উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন।

বক্তারা জানান, সাহসী এই সাংবাদিককে নৃশংসভাবে হত্যা একটি চরম মানবাধিকার লঙ্ঘন, এবং এতে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন— জনকণ্ঠের মো. জাফরুল হাসান, আনন্দ টিভির ম.ম. হারুন অর-রশিদ, চ্যানেল এস টিভির প্রতিনিধি ও ডাসার উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. আতিকুর রহমান আজাদ, আলোকিত সকাল পত্রিকার রতন দে,  সময়ের আলোর সৈয়দ আশরাফুল আলম লাহিদ,  দৈনিক সকালের সময়ের প্রতিনিধি কাজী কামরুল আলম, সংবাদ পত্রিকার আশরাফুর রহমান হাকিম, ইব্রাহিম সবুজ, শামিম খন্দকার, নাজমুল হাসান, সাব্বির হোসেন, বিজন নাগ, সৈয়দ রাকিবুজ্জামান, শাহরিয়ার তুহিন ও রাজু আহম্মেদ বেলায়েতসহ অনেকে।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা মামলার রহস্য উদঘাটন

কুমিল্লায় ১০ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

মগনামা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল থেকে লোহার গ্রিল চুরি

কালকিনিতে বাস চাঁপায় প্রান গেল প্রবাসীর

আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেপ্তার মাদক উদ্ধার

চাঁদপুর জেলায় ৩লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে

পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডে করণীয় শেখাতে পিস স্কুলের ব্যতিক্রমী মহড়া

সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ উদ্বোধন

নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ

অভিযোগের ১১ দিনেও মামলা নথিভূক্ত করেনি সাভার মডেল থানা পুলিশ

দাউদকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

সুবর্ণচরে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত

ধামরাইয়ে সওজের উচ্ছেদ অভিযানে হামলা, আহত-২