ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

অডিট আপত্তি ঠেকাতে শিক্ষক-কর্মচারীর কাছে অর্থ আদায়ের অভিযোগ তেঁতুলিয়ার অধ্যক্ষের বিরুদ্ধে


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ১০-৮-২০২৫ দুপুর ৪:৪১

কলেজের অনিয়ম ও দুর্নীতি অডিট আপত্তিতে অন্তর্ভুক্ত হতে পারে, এই আশঙ্কায় শিক্ষা পরিদর্শকদের উৎকোচ দেওয়ার জন্য প্রতি শিক্ষক-কর্মচারীর কাছে অর্থ আদায় করার অভিযোগ উঠেছে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. ইমদাদুল হকের বিরুদ্ধে। এ বিষয়ে ওই প্রতিষ্ঠানের প্রভাষক রাশেদ রাসেল সম্প্রতি দুদকে লিখিত অভিযোগও করেছেন। জানা যায়, চলতি বছরের এপ্রিল মাসে শিক্ষা পরিদর্শকরা পরিদর্শন শেষে চলে যাওয়ার পর অধ্যক্ষ জানান যে, পরিদর্শকরা ২ লাখ টাকা চেয়েছেন এবং এই টাকা পাঠালে অডিটে কোনো আপত্তি থাকবে না। এই কথা বলে তিনি প্রতি শিক্ষকের কাছ থেকে ৩ হাজার টাকা এবং কর্মচারীর কাছ থেকে ১ হাজার ৫০০ টাকা করে আদায় করেন। অভিযোগ রয়েছে, এর আগেও ২০১৮ সালে অধ্যক্ষ একই কারণে শিক্ষকদের নিকট থেকে টাকা আদায় করেছিলেন। প্রভাষক রাশেদ রাসেল এই ঘটনার তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অভিযুক্ত অধ্যক্ষ মো. ইমদাদুল হক অবশ্য শিক্ষক-কর্মচারীর কাছে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের শিক্ষা পরিদর্শক মো. দিদারুল জামালের সঙ্গে এ বিষয়ে কথা বলার জন্য মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি পরে আর ফোন ধরেননি।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত