রাজশাহী জোনে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র অ্যান্টি-মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
দেশব্যাপী জোনভিত্তিক কর্মশালা আয়োজনের অংশ হিসেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি'র অ্যান্টি-মানিলন্ডারিং ডিভিশনের উদ্যোগে ৯ আগস্ট ২০২৫ তারিখে রাজশাহীর একটি স্থানীয় হোটেলে দিনব্যাপী একটি কর্মশালার আয়োজন করা হয়। ব্যাংকের রাজশাহী জোনের ১২টি শাখা থেকে মোট ৫০ জন কর্মকর্তা এই কর্মশালায় অংশ নেন। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-এর যুগ্ম পরিচালক মো: জয়নুল আবেদীন। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি'র অ্যান্টি-মানিলন্ডারিং বিভাগের প্রধান ও ডেপুটি ক্যামেলকো মো: আসাদুল ইসলাম খান কর্মশালাটির উদ্বোধন করেন এবং ক্রেডিট ভিত্তিক মানিলন্ডারিং প্রতিরোধ বিষয়ে মূল্যবান সেশন পরিচালনা করেন। অ্যান্টি-মানিলন্ডারিং বিভাগের মো: আশরাফুল ইসলাম এফএফভিপি বাণিজ্যভিত্তিক মানিলন্ডারিং প্রতিরোধে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন। বক্তারা দেশের বিদ্যমান আইন, বিধিমালা এবং বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউ'র সকল নির্দেশনার আলোকে কর্মকর্তাদেরকে তাদের দায়িত্ব পালনে সর্বদা সজাগ ও সক্রিয় থাকার আহ্বান জানান। তারা বলেন, মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধে ব্যর্থ হলে এর কুফল দেশ ও দেশের অর্থনীতিকে ভোগ করতে হবে। বক্তারা দেশকে মানিলন্ডারিং ও সন্ত্রাসমুক্ত করে টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিতে প্রাতিষ্ঠানিক উদ্যোগকে আরও শক্তিশালী করার ওপর জোর দেন।
এমএসএম / এমএসএম
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো