চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর গণশুনানি অনুষ্ঠিত
চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর (পটিয়া) উদ্যোগে শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সমিতির হলরুমে গ্রাহকদের গণশুনানি অনুষ্ঠিত হয়। সমিতির জিএম মো. আবু বকর সিদ্দিকির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন বিদ্যুৎ বিভাগ) মুহাম্মদ মোহসিন চৌধুরী।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান নুরুল আলম চৌধুরী, সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব, পটিয়া পৌরসভার মেয়র আয়ুব বাবুল, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর (পটিয়া) বিভিন্ন কর্মকর্তা, সমিতির ৮ উপজেলার জনপ্রতিনিধি ও বিভিন্ন গ্রাহক প্রতিনিধিবৃন্দ এ গণশুনানিতে অংশগ্রহণ করেন। এতে বক্তারা গ্রাহকদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও অভাব-অভিযোগের কথা বর্ণনা করে বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত সচিব মুহাম্মদ মোহসিন চৌধুরী বলেন, যে কোনো দেশের উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে বিদ্যুৎ। ৩ হাজার ২০০ মেগওয়াট বিদ্যুৎ নিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে প্রায় ২৫ হাজারেরও বেশি মেগওয়াট বিদ্যুৎ বর্তমানে উৎপাদন করেছেন। ২০০৯ সালে ২৭টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে বর্তমানে ৪১টি বিদ্যুৎ কেন্দ্র হয়েছে, যার ফলশ্রুতিতে দেশের অধিকাংশ উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নে সম্ভব হয়েছে। ফলে গ্রামঞ্চলের শিল্পকারখানা ও মাঝারি শিল্পগুলোতে উন্নয়ন বৃদ্ধি পেয়ে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে পরিণত হয়েছে। বাংলাদেশে ৮০টি সমিতির মধ্যে প্রায় ৪ কোটি ২০ লাখ বিদ্যুৎ গ্রাহক রয়েছেন।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন