বর্বরোচিত হত্যাকাণ্ড গণমাধ্যমের কণ্ঠরোধ এবং মুক্ত সাংবাদিকতার ওপর নগ্ন হামলা
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিন-কে নৃশংসভাবে জবাই করে হত্যার ঘটনায় সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ায় রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে মুখে কাল কাপর বেধে মৌন মানববন্ধন করেছে। সোমবার সকাল ১১ টায় টিএরোডে জেলার কর্মরত সকল সাংবাদিকবৃন্দ এই মানববন্ধন কর্মসূচি পালন করেন। এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক প্রবীর চৌধুরী রিপন, জেলা সিপিবি সাধারণত সম্পাদক সাজিদুর ইসলাম,রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, আমিনুল ইসলাম আহাদ, যুগ্ম-সাধারন সম্পাদক সোহেল সরকার, সাং গঠনিক সম্পাদক শেখ মে: নাদিম,দপ্তর সম্পাদক হালিম খানম,ক্লাবের সদস্য আবদুল কাইয়ুম, ইয়াছিন মাহমুদ,বিডি টুয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি শেখ রাজেন, অগ্রযাত্রার স্টফ রিপোর্টার হারুল আল রশীদ প্রমুখ।উক্ত মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও টেলিভিশনের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে সাংবাদিকরা বলেন, সাগর-রুনিসহ দেশের সব সাংবাদিক হত্যাকাণ্ড ও নির্যাতনের সুষ্ঠু বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তারা বলেন, সাংবাদিকদের জাতির চতুর্থস্তম্ভ বলা হলেও দেশে তাদের কোনো নিরাপত্তা নেই। দায়িত্ব পালনের সময় প্রকাশ্যে গলা কেটে হত্যার মতো ঘটনা গণমাধ্যমের স্বাধীনতা ও বাক-স্বাধীনতার জন্য বড় হুমকি। এসব হামলা ও হত্যাকাণ্ডের যথাযথ বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।
সাংবাদিকসহ সব গণমাধ্যম কর্মী ও সংবাদপ্রেমী নাগরিকদের এসব হত্যাকাণ্ড ও নির্যাতনের প্রতিবাদে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। এই বর্বরোচিত হত্যাকাণ্ড গণমাধ্যমের কণ্ঠরোধ এবং মুক্ত সাংবাদিকতার ওপর নগ্ন হামলা বলে দাবী করেন তারা।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান