ঢাকা বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

অতিরিক্ত উৎস কর বাতিলের দাবিতে দোহারে দলিল লেখক ও সাধারণ জনতার মানববন্ধন


দোহার প্রতিনিধি photo দোহার প্রতিনিধি
প্রকাশিত: ১১-৮-২০২৫ দুপুর ৩:৪০

ঢাকার দোহারে জমি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ধার্যকৃত অতিরিক্ত উৎস কর বাতিলের দাবিতে মানববন্ধন করেছে দলিল লেখকরা।
সোমবার দুপুরে উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে দলিল লেখকদের সঙ্গে সংহতি প্রকাশ করে অংশ নেন উপজেলার সাধারণ মানুষও।

মানববন্ধনে বক্তারা জানান, বর্তমানে দোহার উপজেলায় প্রতি শতাংশ জমির উপর অতিরিক্ত উৎস কর ৩০ হাজার টাকা এবং প্রতি কাঠায় প্রায় ৫০ হাজার টাকা ধার্য করা হয়েছে। এতে জমি কেনাবেচার হার আশঙ্কাজনকভাবে কমে গেছে, ফলে সরকার রাজস্ব হারাচ্ছে এবং দলিল লেখকরা আয়-রোজগার হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

স্থানীয়রা জানান, অতিরিক্ত উৎস করের কারণে ক্রেতা-বিক্রেতা উভয়ই বিপাকে পড়েছেন। সুতারপাড়া এলাকার আব্দুল জলিল ক্ষোভ প্রকাশ করে বলেন, “জমি কিনতে গিয়ে যদি রেজিস্ট্রিতে এত টাকা দিতে হয়, তাহলে জমি কেনার কোনো মানে হয় না। তার চেয়ে না কিনলেই ভালো। এটি মরার উপর খাড়ার ঘা।”

দোহার উপজেলা সাব-রেজিস্ট্রার আকলিমা ইয়াসমিনও স্বীকার করেন, উৎস কর বৃদ্ধির কারণে দলিল সম্পাদনের সংখ্যা কমে গেছে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন দোহার উপজেলা দলিল লেখক সমিতির সদস্যরা ও উপজেলার বিভিন্ন এলাকার সাধারণ মানুষ।

এমএসএম / এমএসএম

পত্নীতলা বিজিবি কর্তৃক মাদক জাতীয় ২৭০ পিচ মাদক জাতীয় ট্যাবলেটসহ ২ মাদক কারবারি আটক। 

ধামইরহাটে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

শেরপুরের শ্রীবরদীতে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে ডিবি পুলিশের ৮ সদস্য আহত

কুমিল্লায় ট্রেনে অভিযান: ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

কাউনিয়ায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

কাপ্তাই জোনের সহায়তা বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প ,সেনাবাহিনীর উদ্যােগের বৃক্ষরোপণ অভিযান

ডাক্তারদের কর্মবিরতিতে জিম্মি রোগীরা: এনাম মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি

লামার পৌরসভার ১১ কোটি ২৩ লক্ষ টাকার বাজেট ঘোষণা

শান্তিগঞ্জে ১৯৩ কেন্দ্রে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন

তেঁতুলিয়ায় ২ হাজার কৃষক মাঝে উফশি আমন ধানের বীজ ও সার বিতরণ

টুঙ্গিপাড়ায় গ্রাজুয়েট ফোরাম হস্তান্তর, নারীর ক্ষমতায়নে সমবায়ভিত্তিক উদ্যোগের ওপর গুরুত্ব