ড্যাবের নবনির্বাচিত সভাপতি ও মহাসচিবকে সংবর্ধনা
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের জন্য ডা. হারুন-ডা. শাকিল পরিষদকে সংবর্ধনা দেওয়া হয়েছে। দৈনিক সকালের সময়ের পক্ষ থেকে কাজী জাকির হোসেন এবং তরুণ চিকিৎসকদের সংগঠন ‘চিকিৎসক ঐক্য পরিষদ’-এর পক্ষ থেকে ডা. মাহফুজুল হক চৌধুরী ফুলেল শুভেচ্ছা ও কেক কেটে এই বিজয় উদযাপন করেন। এ সময় ‘চিকিৎসক ঐক্য পরিষদ’-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. মাহফুজুল হক চৌধুরী এবং সাধারণ সম্পাদক ডা. মঈনুদ্দীন চিশতী সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। এছাড়াও নবনির্বাচিতদের মধ্যে উপস্থিত ছিলেন ড্যাব-এর নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল, কোষাধ্যক্ষ ডা. মেহেদী হাসান, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. আবুল কেনান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. খালেকুজ্জামান দীপু। সারা বাংলাদেশের জাতীয়তাবাদী সকল চিকিৎসক ইউনিট এবং নেতৃবৃন্দও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত
পিক্সেল থেকে পার্সপেক্টিভ: তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি
বিএমইউতে জাতীয় শিশু ক্যান্সার সচেতনতা মাস ২০২৬ উপলক্ষে র্যালি
আন্তর্জাতিক রিয়েল এস্টেট বিশেষজ্ঞ প্রতিনিধি দলের রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন
এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর
ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ
চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
হালাল পণ্যের রপ্তানি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে বিসিআইয়ের নীতিমালা প্রস্তাব
টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন