ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

খেলাধুলাই তরুন ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে পারেঃ নবী উল্লাহ নবী


সালে আহমেদ photo সালে আহমেদ
প্রকাশিত: ১১-৮-২০২৫ দুপুর ৪:১৯

ঢাকা মহানগর দক্ষিন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক, ঢাকা-৫ আসন বিএনপির প্রধান সমন্বয়কারি ও মনোনয় প্রত্যাশী নবী উল্লাহ নবী বলেছেন একমাত্র খেলাধুলাই তরুণ-যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে পারে। আর মাদকমুক্ত তরুণ-যুবসমাজ প্রকৃত শিক্ষার আলোয় আলোকিত হয়ে সুযোগ্য নাগরিক হয়ে দেশে ও জাতির কল্যাণ করবে। তারাই হবে আগামি বাংলাদেশের চালিকা শক্তি। মরহুম আরাফাত রহমান কোকোর ৫৬ তম জন্ম বার্ষিকী উপলক্ষে রোববার বিকালে ডিএসসিসির ৬৭ নম্বর ওয়ার্ড যুবদল আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে-২০২৫ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ডেমরা থানা বিএনপির  সভাপতি পদপ্রার্থী এস এম রেজা চৌধুরী সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা থানা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. আনিসুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন ৬৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি  জয়নাল আবেদিন, ডেমরা থানা  ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মনির হোসেন খান , ডেমরা থানা যুবনেতা নুরুল ইসলাম  মনির মুন্সি, ৬৯ নং ওয়ার্ড বিএনপি নেতা ডা. এম রফিকুল ইসলাম ও ৬৭ নং ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মহসিন খান সহ ডেমরা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের  বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ

নবী উল্লাহ নবী আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবসময় খেলাধুলাকে প্রাধান্য দিতেন একটি স্বনির্ভর বাংলাদেশ গড়তে। তাই তার অসমাপ্ত স্বপ্নকে আমাদেরই পূরণ করতে হবে বর্তমান তরুণ ও যুবসমাজসহ সকলকে নিয়ে।

এমএসএম / এমএসএম

লিগ্যাল এইডের সহযোগিতায় শিশু সন্তানকে ফিরে পেলো কিশোরী মা

মিরপুর কলেজের দেয়াল ধস: তদন্ত কমিটি গঠনের ঘোষণা ও ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ফেরদৌসী আহমেদ এমপির

মিরপুরে দেয়াল ধসে ২ জন নিহত

ন্যায্যভিত্তিক সমাজ গঠনে বিভাজনের বদলে ঐক্যের আহ্বান

নলতায় ফারজানার লাশ দেখে অজ্ঞান হন হত্যা মামলার সাক্ষী হামিদুল মোড়ল

টেন্ডার শেষ হওয়ার আগেই বরাদ্দ, নাফরিজা শ্যামার ভূমিকা নিয়ে প্রশ্ন

১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনাল উদ্বোধনের প্রস্তুতি: ORAT কার্যক্রম শুরুর তাগিদ

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে ঢাকায় দ্বিতীয় মিয়াওয়াকি আরবান ফরেস্ট উদ্বোধন

খিলগাঁওয়ে সন্ত্রাসী পাগলা সোহেল গ্রেফতার পর এলাকায় স্বস্তি মিলেছে

রাজউকের জোন-৭/১ এলাকায় মোবাইল কোর্ট: ১২ ভবনে অভিযান, ১৮টি বিদ্যুৎ মিটার জব্দ

অন্যায্যভাবে চাকরিচ্যুত ৫৬২ পুলিশ সদস্যের পুনর্বাহাল দ্রুত বাস্তবায়নের দাবি মানববন্ধন

স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার হচ্ছে জাতীয়তাবাদীর আদর্শের সৈনিক ওসি কামরুল হাসান

রাজধানীর ভাটারায় ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবী