পটুয়াখালীতে ২ কোটি টাকার সুপারি ও ১৭ পাচারকারীসহ ফিশিং বোট জব্দ
পটুয়াখালীতে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ২ কোটি টাকা মূল্যের সুপারি ও ১৭ জন পাচারকারীসহ ১টি ফিশিং বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার, ১১ আগস্ট ২০২৫, দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ আগস্ট ২০২৫, রবিবার রাত ২টায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালীর একটি বিশেষ দল পটুয়াখালী সদর থানাধীন লোহালিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালে একটি সন্দেহজনক ফিশিং বোট তল্লাশি করে অবৈধভাবে আনা প্রায় ২ কোটি ২৪ লক্ষ ৭৩ হাজার টাকা মূল্যের ৩৭ হাজার ৪ শত ৫৫ কেজি বিদেশি সুপারি জব্দ করা হয়। একই সঙ্গে বোট ও পাচারকাজে জড়িত ১৭ জনকে আটক করা হয়।
জব্দকৃত সুপারি, ফিশিং বোট এবং আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, অবৈধ চোরাচালান রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
এমএসএম / এমএসএম
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো