সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে আনোয়ারার সাংবাদিকদের মানববন্ধন
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচারের দাবী এবং সারাদেশে সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পেশাদার সাংবাদিকরা।
সোমবার (১১ আগস্ট) বিকাল ৪ টায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এতে দৈনিক কালবেলা পত্রিকার আনোয়ারা উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন,প্রবীন সাংবাদিক যায়যায়দিন প্রতিনিধি এম আনোয়ারুল হক,জ্যেষ্ঠ সাংবাদিক আজাদী প্রতিনিধি এম নুরুল ইসলাম, প্রথম আলো প্রতিনিধি এম মোরশেদ হোসেন,দেশ রুপান্তর প্রতিনিধি জাহেদুল হক,পূর্বকোণ প্রতিনিধি হুমায়ন কবির শাহ সুমন,সি-প্লাস প্রতিনিধি রেজাউল করিম সাজ্জাদ।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা অনতিবিলম্বে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক তুহিন, সাগর-রুনিসহ বিগত দিনে সাংবাদিক হত্যা ও নির্যাতনকারীদের বিচারের দাবি জানিয়ে বলেন, সাংবাদিকরা জাতির মুখপাত্র,কোন দূর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে সাংবাদ প্রকাশ হলেই সাংবাদিকদের নির্যাতন হত্যা শুরু করে। দেশের প্রচলিত আইনে সাংবাদিকদের সুরক্ষার বা নিরাপত্তার আইন হয়নি।বরং প্রতিটি সরকার সাংবাদিকদের মুখ বন্ধকরার মতো কালো আইন করেগেছেন। আমরা আজকের মানববন্ধন থেকে সাংবাদিকদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবী জানাচ্ছি।
এতে উপস্থিত ছিলেন,সময়ের আলো প্রতিনিধি এনামুল হক নাবিদ,আজকের পত্রিকা প্রতিনিধি ইমরান হোসেন,বিজয় টিভি প্রতিনিধি হিজবুল্লাহ সোহেল,দৈনিক সকালের সময় প্রতিনিধি মহিউদ্দীন মনজুর,দিনকাল প্রতিনিধি ফরহাদুল ইসলাম,ইত্তেফাক প্রতিনিধি জাহিদ হাসান,সমকাল প্রতিনিধি নেজাম উদ্দিন,সমাচার স্টাফ রির্পোটার আনোয়ারুল আজিম,আমাদের সময় প্রতিনিধি ইকবাল বাহার,মানব জমিন প্রতিনিধি রিয়াদ হোসেন,জনকণ্ঠ প্রতিনিধি জামশেদুল আলম,নয়াদিগন্ত প্রতিনিধি নুরুল কবির,নয়া বাংলা প্রতিনিধি আক্কাস উদ্দিন,সাংবাদের প্রতিনিধি কাঞ্চন সুশীল, ইনকিলাব প্রতিনিধি জাবেদুল ইসলাম,জনবাণী প্রতিনিধি শেখ আবদুল্লাহ,দৈনিক বাংলা প্রতিনিধি রহিম সৈকত ও আমার বার্তা প্রতিনিধি সাইদুর রহমান রণি প্রমুখ।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী