ঢাকা বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

সাংবাদিক হত্যাকাণ্ডে আলফাডাঙ্গা ন্যায়বিচারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন


শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা photo শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা
প্রকাশিত: ১২-৮-২০২৫ দুপুর ১২:৫৯

গাজীপুরে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা প্রেসক্লাব সাংবাদিক । রবিবার (১০ আগস্ট) বিকেল ৪টায় আলফাডাঙ্গা পৌর সদর বাজারে চৌরাস্তা চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ফরিদপুর জেলা আলফাডাঙ্গা বিভিন্ন গণমাধ্যমকর্মী, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সদস্য, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষ অংশ নেন। তারা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা জানান, গত ৭ আগস্ট সাংবাদিক আসাদুজ্জামান তুহিন “চাঁদাবাজির বিরুদ্ধে” একটি অনুসন্ধানী ভিডিও প্রতিবেদন প্রকাশ করেন। এর জেরে ওইদিনই গাজীপুর চৌরাস্তায় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। একই হামলায় আহত হন ‘বাংলাদেশের আলো’ পত্রিকার সাংবাদিক আনোয়ার, যিনি বর্তমানে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন।

বক্তারা বলেন, “এই বর্বরোচিত হত্যাকাণ্ড শুধু একজন সাংবাদিককে হত্যা নয়, এটি মুক্ত সাংবাদিকতা ও গণতন্ত্রের ওপর চরম আঘাত। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে তথ্যপ্রবাহ বাধাগ্রস্ত হবে, যা সমাজ ও রাষ্ট্রের জন্য বিপজ্জনক।”

মানববন্ধনে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপি'র সাবেক আহবায় আব্দুল মান্নান আব্বাস, আলফাডাঙ্গা উপজেলা বিএনপি'র সাবেক সদস্য সচিব নূর জামাল খসরু, সাবেক সাংগঠনিক সম্পাদক বিএনপি, আলফাডাঙ্গা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক,দৈনিক সমকাল পত্রিকা, প্রতিনিধি ইকবল হোসেন , দৈনিক মানবজমিন প্রতিনিধি আলমগীর করির, দৈনিক মুক্ত খবর প্রতিনিধি আরিফুজ্জামান চাকলাদার আপেল, দৈনিক দিনকাল প্রতিনিধি সাহারিয়া, সাবেক সভাপতি,ও সপ্তাহিক আমাদের আলফাডাঙ্গা সম্পাদক সেকেন্দার আলম, যুগ্ম সম্পাদক,তামিম আহমেদ সাংগঠনিক সম্পাদক ও আমাদের সময় পত্রিকা প্রতিনিধি আজিজুল হোসেন দুলাল, কার্যকারী সদস্য ও সকালের সময় প্রতিনিধি মোঃ শাহিদুল ইসলাম,দৈনিক ঘোষণা পত্রিকা প্রতিনিধি আবু বকর সিদ্দিক, সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। প্রতিবাদ সভা থেকে সাংবাদিক সমাজ একতাবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

সাংবাদিক নেতৃবৃন্দ সরকারের প্রতি আহ্বান জানান, দ্রুততম সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন করে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে—অন্যথায় সারাদেশে সাংবাদিক সমাজ আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে।

এমএসএম / এমএসএম

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

নারায়ণগঞ্জে সওজের দখলকৃত জায়গা থেকে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে: নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম

কুমিল্লায় মেঘনা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ

হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রক্ষায় হাটহাজারী মৎস্য অধিদপ্তরের অভিযান

চৌগাছায় লেপ তোশকের গোডাউনে আগুন প্রায় ৮ লাখ টাকার ক্ষতি

বাগেরহাটে বিপুল পরিমান ইয়াবাসহ বিত্রেুতা গেফতার

আদমদীঘি প্রেসক্লাবে বিএনপি নেতার মতবিনিময়

বাজেটকে কেন্দ্র করে পাবনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমী আক্তার

রায়গঞ্জে নারী অধিকার ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

প্রবাসীদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগটন "নয় বাড়ীয়া ফোরাম"র নতুন কমিটি ঘোষণা

লামায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

শালিখায় গঙ্গাদেবীর পূজা ও গঙ্গা স্নানের মেলা অনুষ্ঠিত