পটুয়াখালীতে সাংবাদিককে মারার হুমকি দিলেন জেলা মহিলা দলের সভাপতি
পটুয়াখালীতে এশিয়ান টেলিভিশনের সাংবাদিক রাকিবুল ইসলাম তনুকে প্রকাশ্যে অকথ্য ভাষায় গালমন্দ ও বেঁধে মারধরের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জেলা মহিলা বিএনপির সভাপতি আফরোজা সীমার বিরুদ্ধে। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা ইতোমধ্যে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ভিডিওতে দেখা যায়, জেলা মহিলা দলের সভাপতি আফরোজা সীমা সাংবাদিক তনুকে উদ্দেশ্য করে নোংরা ভাষায় গালাগালি করছেন এবং প্রকাশ্যে হুমকি দিচ্ছেন যে, তাকে বেঁধে রাখা হবে ও মারধর করা হবে।
সাংবাদিক রাকিবুল ইসলাম তনু জানান, সম্প্রতি শহরের এক যুবকের বাসায় এক তরুণী অবস্থান করছে—এমন একটি খবর পান তিনি। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তিনি ওই তরুণীর বাবাকে ফোন করে জানতে চান কী কারণে মেয়েটি সেখানে অবস্থান করছে। পরে এই ঘটনা নিয়ে কেউ আফরোজা সীমার কাছে বিচার দিলে তিনি তনুকে ডেকে নেন। অভিযোগ অনুযায়ী, ডাকার পরপরই আফরোজা সীমা ক্ষিপ্ত হয়ে অশ্রাব্য ভাষায় গালমন্দ করেন এবং শারীরিকভাবে আক্রমণের হুমকি দেন।
রাকিবুল তনুর দাবি, “আমি শুধু তথ্য জানার জন্য মেয়েটির বাবাকে ফোন করেছিলাম। এরপর অকারণে আমাকে ডেকে অপমানিত করা হয়েছে এবং শারীরিকভাবে ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে, যা একজন সাংবাদিকের জন্য মারাত্মক নিরাপত্তাহীনতার বিষয়।”
পটুয়াখালী জেলা মহিলা বিএনপির সভাপতি আফরোজা সীমা বলেন, সে সম্পর্কে আমার নাতিজামাই। পারিবারিক একটি ইস্যুতে ওসব কথা হয়েছে ৷ এখানে অন্য কোন বিষয় নেই বলে দাবি করেন তিনি।
তবে, পারিবারিক কোনো সম্পর্ক নেই বলেও জানায় সাংবাদিক রাকিবুল হাসান তনু।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ ক্ষোভ প্রকাশ করেছে এবং গণমাধ্যমকর্মীদের প্রতি এমন আচরণের নিন্দা জানিয়েছে। তারা বলছেন, একজন রাজনৈতিক নেতা হিসেবে এ ধরনের ভাষা ও হুমকি শোভনীয় নয়, বরং এটি পেশাগত স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ।
এ বিষয়ে স্থানীয় সাংবাদিকরা প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত