রাতের পর আর ফেরেনি লিমন, সকালে মিলল গাছে বাঁধা লাশ
যশোরের অভয়নগরে লিমন শেখ (২৫) নামে যুবককে হত্যা করে তার ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামে বিলপাড়া এলাকায় নাসির ফারাজীর বাগান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত ভ্যানচালক লিমন শেখ উপজেলার বুইকারা গ্রামের আবুল কাশেম শেখের ছেলে। তিনি একই গ্রামের আব্দুর রহিম আকুঞ্জীর বাড়ির ভাড়াটিয়া ছিলেন। নিহতের ভাই লিখন শেখ বলেন, ‘সোমবার সন্ধ্যায় ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় লিমন। মধ্যরাতে বাড়ি ফিরে না আসলে তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। সকালে জানতে পারি শংকরপাশা গ্রামে বিলপাড়া এলাকায় নাসির ফারাজীর বাগানে একটি লাশ পড়ে আছে। সেখানে গিয়ে দেখি লাশটি আমার ভাই লিমনের। কে বা কারা তাকে হত্যা করে ভ্যানটি নিয়ে গেছে। আমার অসুস্থ ভাইয়ের খুনিদের ফাঁসির দাবি করছি।’
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল আলীম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে মনে হয়েছে, ভ্যান চুরির উদ্দেশ্য চালককে শ্বাসরোধে হত্যার পর লাশ বাগানের একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। ময়নাতদন্ত পর বোঝা যাবে সঠিক বিষয়টি। উক্ত ব্যপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় সিসিটিভির নজরদারিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিন
চাঁদপুরে সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, অপসারণে ঠিকাদার
ভোলার লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ থানায় হাজির খুনি
লোহাগড়ায় দুই প্রতিষ্ঠানের নামে সরকারি চাল বরাদ্দ নিয়ে বিতর্ক, উঠছে বৈধতার প্রশ্ন
কুতুবদিয়ার দক্ষিণ ধুরুংয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নাচোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর উদ্বোধন
আদমদীঘিতে বিশেষ বরাদ্দের এমপির বিভিন্ন উপকরণ বিতরণ
শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সব সময় দেশের প্রান্তিক মানুষের কথাই চিন্তা করতেন- প্রতিমন্ত্রী মীর হেলাল
নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ
লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে মোহনগঞ্জে আসছেন দুই প্রতিমন্ত্রী
কুড়িগ্রামে প্রথমবারের মতো ‘ক্রিস্টাল মেথ আইস’ উদ্ধার, গ্রেফতার ১
ঘোড়াঘাটে পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্য