তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে নিহত ও আহতদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জুলাই-আগস্ট ২০২৪ এর ফ্যাসিস্ট স্বৈরাচার খুনি শেখ হাসিনা পতনের আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি. নং – বি-১৪৯০) এর উদ্যোগে একটি আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার তিতাস গ্যাস ভবনের দ্বিতীয় তলার হলরুমে এই আয়োজন করা হয়।
তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি খন্দকার জুলফিকার মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সভাপতি সাইফুল আলম নীরব। প্রধান অতিথি তার বক্তব্যে জুলাই ও আগস্টের আন্দোলনে নিহত ও আহতদের স্মরণ করেন এবং বিএনপির সকল ইউনিটকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সাথে তিনি আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শ্রমিক দলের সভাপতি মোঃ আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নামিস, যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাফিজুল করিম মজুমদার, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনজুরুল ইসলাম মনজু এবং সহ-প্রচার সম্পাদক মফিদুল ইসলাম মোহন। অনুষ্ঠানটি পরিচালনা করেন তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন।
এমএসএম / এমএসএম
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো