ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সন্দ্বীপে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ১২-৮-২০২৫ দুপুর ৪:১৫

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উপলক্ষে ১২ আগস্ট মঙ্গলবার সকালে সন্দ্বীপে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ বছরের প্রতিপাদ্য বিষয় ছিল "প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি"।

উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এবং সামাজিক উন্নয়ন সংস্থা এসডিআই এর সমৃদ্ধি প্রকল্পের অংশগ্রহনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের মূল সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভা শেষে  ৩ জন প্রশিক্ষিত যুবক-যুবতীকে যুব ঋনের চেক ও সনদ প্রদান করা হয় এবং সন্দ্বীপ থানার ওসি সফিকুল আলম চৌধুরীকে সন্মাননা স্মারক প্রদান করে উপস্থিত সকল সদস্যদের মাঝে একটি করে গাছের চারা বিতরন করা হয়েছে। 

সভায় প্রধান অতিথি ছিলেন সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.কে.এম. সফিকুল আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন।শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা শামসুল আলম। 

বক্তারা বলেন, প্রযুক্তি ও দক্ষতার মাধ্যমে তরুণরা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। এজন্য যুব সমাজকে সঠিক প্রশিক্ষণ ও দিকনির্দেশনার আওতায় আনতে হবে।তাহলে তারা মাদকাসক্ত হবেনা এবং নৈতিক অবক্ষয় থেকে মুক্ত থাকবে।এছাড়াও দেশের তিন ভাগের এক ভাগ জনশক্তি এই যুব সমাজ দেশের ক্রান্তিলগ্নে সাহসী ভুমিকে রাখতে পারবে। এছাড়াও তাদের প্রযুক্তি নির্ভর শিক্ষা দিলে তারা দক্ষ জনশক্তি হিসাবে প্রবাসে গিয়ে দেশের রেমিটেন্স বৃদ্ধি করতে পারবে। 

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী,যুব সংগঠনের প্রশিক্ষণ প্রাপ্ত যুবক-যুবতীরা,সুধীজন এবং গনমাধ্যমকর্মীরা  উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন