কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে প্রায় সাড়ে ৬ কোটি টাকার ইয়াবা ও আইস জব্দ
মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, কোস্ট গার্ড টেকনাফ থানাধীন কেরুনতলী খাল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা এবং ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি এই তথ্য নিশ্চিত করেন।
গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাত ১টায় পরিচালিত এই অভিযানে, কোস্ট গার্ড সদস্যরা একজন সন্দেহভাজন ব্যক্তিকে একটি বস্তা নিয়ে পাহাড়ে উঠতে দেখেন। তাকে থামার সংকেত দেওয়া হলে সে তা অমান্য করে গভীর পাহাড়ের দিকে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে মাদকগুলো উদ্ধার করা হয়। মাদক পাচারকারী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি জানান, মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো