নায্য ভাড়া বৃদ্ধির দাবিতে দক্ষিণ চট্টগ্রাম ট্রাক মালিক সমিতির মানববন্ধন
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সার কারখানা থেকে বহনকারী দক্ষিণ চট্টগ্রাম ট্রাক মালিক সমিতি রেজি: নং ১৯৬৮ এর উদ্দ্যোগে নায্য ভাড়া বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছে ট্রাকের মালিক, ড্রাইভার ও শ্রমিকেরা।
বুধবার (১৩) আগষ্ট সকালে উপজেলার শাহাদাত নগর এলাকায় দক্ষিণ জেলা ট্রাক মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি নাছির মিয়ার সভাপতিত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,দক্ষিণ চট্টগ্রাম ট্রাক মালিক সমিতির প্রধান উপদেষ্টা বারশত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াছ কাঞ্চন।বিশেষ বক্তা ছিলেন উক্ত সমিতির সদস্য মোহাম্মদ আবদুল করিম।
এসময় বক্তারা বলেন,বিগত ১৫ বছর যাবত আওয়ামী দোসরদের কাছে ট্রাক মালিক ও ড্রাইভার শ্রমিকেরা জিম্মি ছিল। গত ০৫ আগষ্ট সরকার পতনের পরে ড্রাইভার ও শ্রমিকরা আন্দোলন করলে এতে দক্ষিণ চট্টগ্রাম ট্রাক মালিক সমিতি ও প্রশাসনের সাথে বৈঠক হয়,ওই সময় সেখানে সিদ্ধান্ত হয়েছিল ট্রাক মালিক ও ড্রাইভার শ্রমিকদের নায্য ভাড়া বৃদ্ধির করে দিবে ঠিকাদারে,কিন্তু ১ বছর পার হয়ে গেলেও আওয়ামী দোসর ঠিকাদাররা এখনো সেই বহাল তবীয়তে রয়েছে।কিন্ত আমরা মালিক সমিতি প্রশাসনের দেওয়া সিদ্ধান্ত অনুযায়ী ড্রাইভার ও শ্রমিকদের বেতন বৃদ্ধি করেছি।কিন্তু ঠিকাদারেরা নায্য ট্রাক ভাড়া বৃদ্ধি না করায় আমরা ট্রাক মালিক ও ড্রাইভার শ্রমিকেরা এই মানববন্ধন করতে বাধ্য হয়েছি। এতে যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের যৌক্তিক দাবী না মানলে আমরা আমাদের কর্মে ফিরব না।অনির্দিষ্টকালের জন্য জন্য ট্রাক চলাচল বন্ধ থাকবে।
এসময় উপস্থিতি বক্তব্য রাখেন,দক্ষিণ চট্টগ্রাম ট্রাক মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ,কোষাধ্যক্ষ মোহাম্মদ জাহেদ হোসেন।সদস্য মোহাম্মদ কায়সার,মোহাম্মদ দিলদার হোসেন,মোহাম্মদ নাসির,মোহাম্মদ মনসুর,মোহাম্মদ হাফেজ মিস্ত্রি,মোহাম্মদ ছালাম,মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ শফি আলম,বাবুল হক,মোহাম্মদ ফরিদসহ অনেকে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী