পঞ্চগড়ে প্রবল বৃষ্টিতে ধসে গেছে সুইচগেটের সংযোগ সড়ক
পঞ্চগড়ে বৃষ্টি পানির তীব্র স্রোতে সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের তালমা কুচিয়ামোড় এলাকায় সুইচগেটের সংযোগ সড়ক ধসে পড়েছে।এতে ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।সেতুটির সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন ইউনিয়নের কয়েক হাজার মানুষ।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষকে জানানোর পর,কোনমতে শুধু সংস্কার করেছিল।ভালভাবে সংযোগ সড়কটি সংস্কার করলে হয়ত এমন অবস্থা দেখতে হয়না।
মঙ্গলবার (১২ আগষ্ট) দিনগত রাতে তীব্র বৃষ্টির পানির স্রোতে ওই স্থানের পুরো মাটি পানিতে ধুয়ে যায়।এতে করে বন্ধ হয়ে যায় সব ধরনের যানবাহন ও জনসাধারণের চলাচল।যে কারণে সেতুর দুই পাড় ও আশপাশের এলাকার কয়েক হাজার বাসিন্দাদের তালমা বাজারের সঙ্গে দৈনন্দিন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে দুঃখ প্রকাশ করেন ওই বাসিন্দা।
এলজিইডি অফিস সূত্রে জানা গেছে,স্থানীয় কৃষকের সেচ সুবিধার্থে ২০০৪ সালে কুচিয়ামোড় এলাকায় একটি খালের উপর নির্মাণ করা হয় সুইচগেটটি।ইউনিয়নের অন্তত কয়েক হাজার কৃষকের কৃষিকাজে পানির চাহিদা এবং অতিবৃষ্টি এবং বন্যার বানের পানি প্রবাহিত হয়ে করতোয়া নদীতে নেমে যাওয়ার খাল এটি।
স্থানীয়রা জানান,ভারি বৃষ্টিতে এলাকাটি পানিতে প্লাবিত হয়।জমে থাকা ওই পানি খাল দিয়ে নদীতে যেতে প্রবল স্রোতের সৃষ্টি হয়।এতে সেতুটির সঙ্গে সংযুক্ত থাকা সড়কের দুইপাশ থেকে মাটি সরে যায়।
স্থানীয় বাসিন্দা হোসেন আলী বলেন,সড়ক থেকে সেতুতে প্রবেশদ্বারের মাটি ধসে পড়ায় ওই এলাকার সাধারণ মানুষ,শিক্ষার্থীসহ সব ধরনের লোকজন চরম দুর্ভোগে পড়েছেন।ধসে যাওয়া অংশটি দ্রুত মেরামতের জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর পঞ্চগড় সদরের উপজেলা প্রকৌশলী মো:রমজান আলী জানান,স্যারসহ আমরা পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি।
পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মো:জাকির হোসেন বলেন,এলজিইডির নির্বাহী প্রকৌশলীসহ আমরা সরজমিন পরিদর্শন করেছি।সুইচগেটটি সংস্কার করা যাবেনা।নতুনভাবে করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।পানির স্রোত কমে গেলে অস্থায়ীভাবে চলাচলের জন্য ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ