ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

গাজীপুরে নদীতে ঝাঁপ কলেজ ছাত্রীর, উদ্ধারে ডুবুরি দল


আরিফ খান আবির photo আরিফ খান আবির
প্রকাশিত: ১৩-৮-২০২৫ বিকাল ৫:৫

গাজীপুরের শ্রীপুরে শীতলক্ষ্যা ও সুতিয়া নদীর মোহনায় ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়েছে এক কলেজ ছাত্রী। খবর পেয়ে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বুধবার (১৩ আগস্ট) সকাল ১০ টার দিকে উপজেলার নান্দুয়া সাঙ্গুন এলাকায় ত্রিমোহনী ব্রিজ থেকে ঝাঁপ দেয় কলেজ ছাত্রী।

নিখোঁজ কলেজ ছাত্রী লামিয়া আফরোজ স্থানীয় নান্দুয়া সাঙ্গুন গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে। তিনি ক্যাপ্টেন গ্যাস কলেজ থেকে এবছরের এইচএসসি পরীক্ষা দিচ্ছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজ ছাত্রী লামিয়া একাই হেঁটে ব্রিজে আসেন। পরে ব্রিজের মাঝখানে প্রায় ১০ মিনিটের মত দাঁড়িয়ে আশপাশে তাকিয়ে দেখে।

কিছুক্ষণ পরেই ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দেয়। তাৎক্ষণিকভাবে কয়েকজন জেলে তাঁকে উদ্ধারের চেষ্টা করেন। তবে নদীতে স্রোত থাকায় উদ্ধার করতে পারেনি জেলেরা।

খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে। আড়াইটার দিকে উদ্ধার কাজ শুরু করে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

স্থানীয় একটি সূত্র জানায়, কলেজ ছাত্রীর গতকালকে তার বাড়িতে জন্মদিনের অনুষ্ঠান ছিল। সেখানে জন্মদিনের অনুষ্ঠানে তাঁর ছেলে বন্ধু ও প্রেমিকের সাথে পরিবারের ঝগড়া হয়। এবং লামিয়ার প্রেমকে মেনে নেয়নি তার পরিবারের সদস্যরা। প্রেমিকও তাকে পরিবারের সম্মতি ছাড়া গ্রহণ করতে অপারগতা প্রকাশ করে। এসব কারণে আত্মহত্যা পথ বেছে নিয়েছেন বলে অনেকের ধারণা।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়ার হাউস পরিদর্শক এটিএম হাসান জানান, নদীতে স্রোত থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। তবে তাঁরা নিখোঁজ কলেজ ছাত্রীকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। খবর পেয়ে নিখোঁজ কলেজ ছাত্রীর আত্মীয়-স্বজন ও স্থানীয় উৎসুক জনতার ফির বেড়েছে নদী পাড়ে।

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক