অভয়নগর উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে নেই জলাতঙ্কের টিকা বিপাকে আক্রান্ত রোগীরা
যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে মিলছে না বিনামূল্যে জলাতঙ্ক (র্যাবিস ভ্যাকসিন) রোগের টিকা। চড়ামূল্যে ফার্মেসি থেকে টিকা ও সিরিঞ্জ কিনতে হচ্ছে রোগীদের। ফলে বিপাকে পড়ছেন আক্রান্ত অনেকেই। হাসপাতাল সংশ্লিষ্টরা বলছে, জলাতঙ্ক রোগের টিকা বা ভ্যাকসিনের মজুত শেষ হওয়ার আগেই সরবরাহ করা প্রয়োজন ছিল। মজুত শেষ হওয়ায় টিকাদান বন্ধ রাখা হয়েছে। পর্যাপ্ত মজুত না থাকায় দরিদ্র ও নিম্নআয়ের মানুষের এই মরণব্যাধিতে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার (১৪ আগষ্ট) সরজমিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেয়ে দেখা যায়, দায়িত্বরত স্বাস্থ্যকর্মীর টেবিলে নোটিশ লেখা রয়েছে, ‘জলাতঙ্ক (র্যাবিস ভ্যাকসিন) রোগের টিকা সরবরাহ সাময়িক বন্ধ থাকায় দুঃখিত । এছাড়াও আক্রান্ত রোগীদের নিজ দায়িত্বে টিকা কেনার পরামর্শও দেয়া হচ্ছে। নোটিশ দেখিয়ে বাইরে থেকে টিকা কেনার পরামর্শ দিচ্ছে স্বাস্থ্যকর্মীরা।উপজেলার গুয়াখেলা গ্রামের মীর আলী সরদার (৪০) বলেন, বিড়াল কামড় ও আঁচড়ে ভ্যাকসিন নিতে এসে শুনি শেষ হয়ে গেছে। পরে একটি ফার্মেসি থেকে ৪৬০ টাকায় এক ভাওয়েল টিকা কিনেছি। অসচ্ছল পরিবারের জন্য টিকা ও সিরিঞ্জ কেনা কষ্টের ব্যাপার।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আলীমুর রাজিব জানান, ২০২৪-২৫ অর্থবছরে উপজেলা পরিষদ থেকে ৬৪০ ভাওয়েল (পিস) ভ্যাকসিন পেয়েছিলাম। এক ভাওয়েল ভেঙে চারজন রোগীকে টিকা দেয়া হয়েছে। একজন রোগীকে তিনবার টিকা দিতে হয়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পার্থ প্রতিম শীল "সকালের সময়কে" জানান, বিষয়টি আমি শুনেছি এবং নতুন করে টিকা কেনার প্রক্রিয়া চলমান রয়েছে।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় সিসিটিভির নজরদারিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিন
চাঁদপুরে সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, অপসারণে ঠিকাদার
ভোলার লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ থানায় হাজির খুনি
লোহাগড়ায় দুই প্রতিষ্ঠানের নামে সরকারি চাল বরাদ্দ নিয়ে বিতর্ক, উঠছে বৈধতার প্রশ্ন
কুতুবদিয়ার দক্ষিণ ধুরুংয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নাচোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর উদ্বোধন
আদমদীঘিতে বিশেষ বরাদ্দের এমপির বিভিন্ন উপকরণ বিতরণ
শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সব সময় দেশের প্রান্তিক মানুষের কথাই চিন্তা করতেন- প্রতিমন্ত্রী মীর হেলাল
নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ
লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে মোহনগঞ্জে আসছেন দুই প্রতিমন্ত্রী
কুড়িগ্রামে প্রথমবারের মতো ‘ক্রিস্টাল মেথ আইস’ উদ্ধার, গ্রেফতার ১
ঘোড়াঘাটে পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্য