শাহ্জালাল ইসলামী ব্যাংকের নবনিযুক্ত কর্মকর্তাদের জন্য ইনডাকশন ট্রেনিং কোর্সের আয়োজন
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর ট্রেনিং একাডেমিতে গত ১৩ আগস্ট ২০২৫ তারিখে ব্যাংকের নবনিযুক্ত ৪০ জন ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারের জন্য দুই দিনব্যাপী একটি ইনডাকশন ট্রেনিং কোর্সের আয়োজন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কোর্সের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সেশন চেয়ার হিসেবে ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং মানব সম্পদ বিভাগ ও ট্রেনিং একাডেমির প্রধান এ. কে. এম. হাসান রহিম উপস্থিত ছিলেন। এছাড়াও শাহ্জালাল ইসলামী ব্যাংক ট্রেনিং একাডেমির ফ্যাকাল্টি মেম্বার ড. মো. মাইন উদ্দিন উপস্থিত ছিলেন।
নবনিযুক্ত কর্মকর্তাদের উদ্দেশে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের সৎ, দক্ষ ও যোগ্য কর্মকর্তা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু
ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ
গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত
গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা
ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য র্যালি
উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান
অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
বিএসটিআই'র অভিযান