অনার বাজারে আনলো বিশাল ব্যাটারি আর প্রিমিয়াম ফিচারের ‘পকেট-সাইজড জায়ান্ট’ প্যাড এক্স৭
বৈশ্বিকভাবে শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অনার, দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে তাদের নতুন ট্যাবলেট অনার প্যাড এক্স৭। কমপ্যাক্ট এই অ্যান্ড্রয়েড ট্যাবলেটটি আজ, ১৪ আগস্ট থেকে দেশের সব অনার ব্র্যান্ড শপ এবং জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ ও পিকাবু-তে পাওয়া যাচ্ছে। ট্যাবটির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ১২,৯৯৯ টাকা এবং প্রতিটি ট্যাবের সঙ্গে একটি আকর্ষণীয় লেদার ব্যাক কভার উপহার হিসেবে থাকছে।
‘পকেট-সাইজড জায়ান্ট’ নামে পরিচিত এই ট্যাবলেটটি নিখুঁত ডিজাইন ও শক্তিশালী পারফরম্যান্সের এক দারুণ সমন্বয়। এতে রয়েছে শক্তিশালী ৭০২০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ারের ব্যাটারি, যা একটানা ৫৬ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই থাকতে পারে। পাশাপাশি, ১৮ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সুবিধা থাকায় এটি দ্রুত চার্জ হবে। এর ১০ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা এটিকে পাওয়ার ব্যাংক হিসেবেও ব্যবহার করার সুযোগ করে দিয়েছে।
প্যাড এক্স৭-এ রয়েছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৮.৭ ইঞ্চির ডিসপ্লে, যা কাজ ও বিনোদন উভয় ক্ষেত্রেই ব্যবহারকারীদের উন্নত ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেবে। এই ডিসপ্লেটি নেটফ্লিক্স এইচডি সার্টিফায়েড এবং এটি ১ কোটি ৬৭ লাখ রঙের কালার প্যালেটের উজ্জ্বল ভিজ্যুয়াল উপস্থাপন করতে সক্ষম। ডিভাইসটির ওজন মাত্র ৩৬৫ গ্রাম হওয়ায় এটিকে এক হাতে সহজে ব্যবহার করা যায়।
দ্রুত এবং কার্যকর পারফরম্যান্সের জন্য এতে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর এবং উন্নত ৬ ন্যানোমিটার প্রযুক্তির স্ন্যাপড্রাগন ৮ কোর চিপসেট। টেকসই হওয়ার দিক থেকেও এটি ৪২টি কঠোর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ছবি তোলার জন্য ট্যাবটিতে রয়েছে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যা ভিডিও কল ও কনটেন্ট তৈরিতেও নির্ভরযোগ্যতা দেবে।
এই ট্যাবলেটটির উন্মোচন নিয়ে অনারের হেড অব বিজনেস আব্দুল্লাহ আল মামুন বলেন, "অনার প্যাড এক্স৭ বিশেষ করে শিক্ষার্থীদের সব ধরনের প্রয়োজন পূরণ করবে। মাল্টিটাস্কিং থেকে শুরু করে প্রাণবন্ত ডিসপ্লে ও দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ পর্যন্ত সব সুবিধাই এতে আছে। এটি ব্যবহারবান্ধব, স্লিম এবং শক্তিশালী পারফরম্যান্সের এই ডিভাইসটি বাজারে প্রতিযোগিতামূলক দামে পাওয়া যাচ্ছে।"
এমএসএম / এমএসএম
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো