ঢাকা শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

নিখোঁজের ২৭ ঘণ্টা পর কলেজছাত্রীর লাশ উদ্ধার


শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  photo শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৮-২০২৫ দুপুর ৪:২৯

গাজীপুরের শ্রীপুরে সুতিয়া নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া এক কলেজছাত্রীর লাশ ২৭ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন গ্রামের ত্রিমোহনী সেতুর কাছে লাশটি পাওয়া যায়।

নিহত লামিয়া আক্তার (১৭) কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন গ্রামের মো. দেলোয়ার হোসেনের মেয়ে। তিনি পার্শ্ববর্তী গফরগাঁও উপজেলার পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নের ক্যাপ্টেন গিয়াস উদ্দিন কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষা দিয়েছেন।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর এ টি এম মাহমুদুল হাসান জানান, বুধবার বেলা ১১টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে আড়াইটায় উদ্ধার অভিযান শুরু করে। নদীতে প্রবল স্রোত থাকায় সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত অভিযান চালিয়েও লামিয়াকে খুঁজে পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে আবার অভিযান শুরু হলে ব্রিজ থেকে প্রায় আধা কিলোমিটার দক্ষিণে লাশ উদ্ধার হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রেমঘটিত কারণে বুধবার দুপুরে লামিয়া তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেওয়ার পর ত্রিমোহনী ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দেন।

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় সিসিটিভির নজরদারিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিন

চাঁদপুরে সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, অপসারণে ঠিকাদার

ভোলার লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ থানায় হাজির খুনি

লোহাগড়ায় দুই প্রতিষ্ঠানের নামে সরকারি চাল বরাদ্দ নিয়ে বিতর্ক, উঠছে বৈধতার প্রশ্ন

‎কুতুবদিয়ার দক্ষিণ ধুরুংয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নাচোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর উদ্বোধন

আদমদীঘিতে বিশেষ বরাদ্দের এমপির বিভিন্ন উপকরণ বিতরণ

শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সব সময় দেশের প্রান্তিক মানুষের কথাই চিন্তা করতেন- প্রতিমন্ত্রী মীর হেলাল

নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ

লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে মোহনগঞ্জে আসছেন দুই প্রতিমন্ত্রী

কুড়িগ্রামে প্রথমবারের মতো ‘ক্রিস্টাল মেথ আইস’ উদ্ধার, গ্রেফতার ১

ঘোড়াঘাটে পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্য

গ্রুপিংয়ের অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান, পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরীর