ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৪-৮-২০২৫ দুপুর ৪:৩৩

সিরাজগঞ্জের রায়গঞ্জে দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে উপজেলার ধানগড়া ইউনিয়নের ঝাপড়া কাজীপুর এলাকার কেএনসি আল হেরা একাডেমির শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করেন দাওয়া ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

এ সময় উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও অফিস সম্পাদক মো. জাকারিয়া হোসাইন, দাওয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আমিনুল বিন আবু বকর, সংগঠনটির সদস্য সাগর হাসান, শাকিল, শাহীন, মিরাজ, কাওছার, কেএনসি আল হেরা নুরানি একাডেমি ও হিফজুল মাদ্রাসার প্রধান শিক্ষক মো. আসাদুল ইসলামসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থীদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীরা জানায়, গাছ আমাদের অমূল্য সম্পদ। সচরাচর এই ধরণের মূল্যবান উপহার আমাদের কেউ দেয় না। আমি এই দুটি ফলজ গাছকে যত্ন সহকারে বড় করতে চাই যেন আমিসহ অন্যরা এই ফলজ গাছ থেকে ফল খেতে পারি।

সংগঠনের প্রতিষ্ঠাতা আমিনুল বিন আবু বকর জানান, “সবুজ বাড়ি, সুস্থ জীবন” এমন স্লোগানকে সামনে নিয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা। সবুজে ভরা একটি নিরাপদ ও সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণ করাই সংগঠনের প্রধান লক্ষ্য বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২