নারায়ণগঞ্জের ডিক্রিরচরে নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের ডিক্রিরচর ফেরিঘাট সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে নিখোঁজ আব্দুল্লাহ (১০) নামের এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ১৩ আগস্ট বুধবার বিকেল ৪টায় নদীতে গোসল করতে নেমে আব্দুল্লাহ নিখোঁজ হয়। খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন পাগলা থেকে একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় কোস্ট গার্ড এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল শিশুটির মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়। পরে মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এমএসএম / এমএসএম
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো
বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন
Link Copied