ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

সংখ্যালঘুদের হয়রানি মামলায় অব্যাহতি পেলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ চৌধুরী


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ১৪-৮-২০২৫ বিকাল ৫:৩৯

পটুয়াখালীর মির্জাগঞ্জে সংখ্যালঘুদের মারধর ও হয়রানির মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীসহ সব আসামি অব্যাহতি পেয়েছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে পটুয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইউসূফ হোসেন এই আদেশ দেন। আলতাফ চৌধুরীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. মহসীন উদ্দীন, এটিএম মোয়াজ্জেম হোসেন তপন, শরীফ মো. সালাহউদ্দিন, আফজাল হোসেনসহ অন্যান্য আইনজীবীগণ।

পরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আলতাফ হোসেন চৌধুরী। তিনি বলেন, 'বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই অব্যাহতির আদেশ দেশের আইন অঙ্গনে একটা বিজয়ের দিন। বিশ্বের বিভিন্ন দেশে দাঙ্গা হলেও ইতিহাসে এমন কোনো নজির নেই বাংলাদেশে কোনো দিন সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে।' তিনি আরও বলেন, এই মিথ্যা মামলাটি তাকে কীভাবে হয়রানি করেছে এবং বিগত বছরগুলোতে তার বিরুদ্ধে কয়েক ডজন মামলা ছিল। তিনি দাবি করেন, 'বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ৫ লাখ মামলা ছিল এবং এসব মামলায় ৫০ লাখ নেতাকর্মী আসামি ছিলেন। আমরা ভুয়া মামলায় ভুয়া আসামি ছিলাম। আমি চারবার গ্রেপ্তার হয়েছিলাম।' চৌধুরী বলেন, 'এই মিথ্যা মামলা মোকাবেলা করার জন্য গত ১৫ বছরে আমি হাইকোর্টে, জজকোর্টে ও ম্যাজিস্ট্রেট কোর্টে ৮০০ বার হাজিরা দিয়েছি। আজ ৮০১ বার আদালতে হাজিরা দিলাম।'

উল্লেখ্য, ২০০২ সালে জেলার মির্জাগঞ্জে সংখ্যালঘুদের মারধর ও হয়রানির ঘটনা উল্লেখ করে ২০১৩ সালের ১৭ জুলাই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ চৌধুরীসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মির্জাগঞ্জের মধ্য রামপুর গ্রামের শ্রীকৃষ্ন সরকারের ছেলে কিরণ সরকার বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলায় আলতাফ হোসেন চৌধুরীকে হুকুমদাতা আসামি করা হয়েছিল। সংখ্যালঘুদের মারধর ও হয়রানির এই মামলায় বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে পটুয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন আলতাফ চৌধুরী। শুনানি শেষে বিজ্ঞ বিচারক চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ হোসেন মামলার সকল আসামিদের অব্যাহতি দেন।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক শিক্ষার্থীর বিষ পানে আত্মহত্যা

মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে গৌরনদীতে আন্তঃধর্মীয় সংলাপ

ঠাকুরগাঁওয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের ‘গডফাদার’ গ্রেপ্তার ২৭ মামলার আসামি

মিরসরাইয়ে হোটেল কক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ, পাশে রক্তাক্ত স্ত্রী

পাবনা ক্যাডেট কলেজে ৫২ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে সবাই

নিশাত ডাক্তার হতে চায়

ফরিদগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৫.৭৯%, জিপিএ-৫ পেল ১১৬ জন, ফলাফলে এগিয়ে এ.আর. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়

বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি ; পাসের হার ৩২.৭৬ %

চাঁদপুরে এসএসসিতে পাসের হারে এগিয়ে হাইমচর, জিপিএ-৫-এ সদর

মুরাদনগরে স্বামীর হাতে স্ত্রী খুন

কাপ্তাইয়ে এসএসসির ফলাফলে ধস, পাশের হার ৫১.৮৮%, জিপিএ-৫ পেল ৪৬ জন

এসএসসি-২০২৬, রাজশাহী বোর্ডে পাস ও জিপিএ-৫, দুই সূচকেই বগুড়ার শ্রেষ্ঠত্ব

গাছ লাগানোর মধ্যেই আগামীর সবুজের স্বপ্ন: গাজীপুরে সাংবাদিক কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি