রূপায়ণ সিটি উত্তরা ও বায়োজিন কসমেসিউটিক্যালসের মধ্যে চুক্তি স্বাক্ষর
বাংলাদেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরা এবং স্বনামধন্য স্কিনকেয়ার ও ওয়েলনেস প্রতিষ্ঠান বায়োজিন কসমেসিউটিক্যালস কৌশলগত অংশীদারিত্বের জন্য একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। আজ, ১৪ আগস্ট ২০২৫ তারিখে রূপায়ণ স্কাই ভিলার লাউঞ্জে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
এই অংশীদারিত্বের আওতায়, বায়োজিন কসমেসিউটিক্যালস প্রতি বছর রূপায়ণ সিটি প্রাঙ্গণে দুটি বিনামূল্যে স্কিনকেয়ার সার্ভিস কার্যক্রম পরিচালনা করবে। এছাড়া, রূপায়ণ সিটি উত্তরার গ্রাহক, কর্মকর্তা ও কর্মচারীরা বায়োজিনের যেকোনো আউটলেটে সকল পণ্য ও চিকিৎসাসেবায় ২০% ছাড় পাবেন। অন্যদিকে, রূপায়ণ সিটি উত্তরা বায়োজিনের গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য যেকোনো অ্যাপার্টমেন্ট বা কমার্শিয়াল স্পেস ক্রয়ে বিশেষ সুবিধা প্রদান করবে।
চুক্তিতে স্বাক্ষর করেন রূপায়ণ সিটি উত্তরার প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব এম মাহবুবুর রহমান এবং বায়োজিন কসমেসিউটিক্যালসের প্রতিষ্ঠাতা ও সিইও জনাব মোহাম্মদ জাহিদুল হক। এই অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপের ডিরেক্টর মার্কেটিং অ্যান্ড মিডিয়া জনাব অমিত চক্রবর্ত্তী সহ উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে উভয় প্রতিষ্ঠান তাদের গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য উন্নত সুবিধা ও আধুনিক জীবনযাপনের এক নতুন দ্বার উন্মোচন করলো।
এমএসএম / এমএসএম
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো