গভীর সমুদ্র থেকে ১৫ জেলেকে উদ্ধার করলো কোস্ট গার্ড
গভীর সমুদ্রে ডাকাতির শিকার হয়ে ইঞ্জিন বিকল হওয়া একটি ফিশিং বোট থেকে ১৫ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার (১৫ আগস্ট) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ৮ আগস্ট ১৫ জন জেলে মাছ ধরার জন্য সমুদ্রে গিয়েছিলেন। পরে গত ১২ আগস্ট নোয়াখালীর হাতিয়া থানাধীন চরঈশ্বর গাংগুরিয়ার চরের দক্ষিণে গভীর সমুদ্রে তাদের ট্রলারটি ডাকাতির কবলে পড়ে। ডাকাত দল বোট থেকে মাছ, খাবার সামগ্রী, ইঞ্জিনের ব্যাটারি, তেল এবং অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম লুট করে নিয়ে যায়। মোবাইল নেটওয়ার্কের বাইরে থাকায় জেলেরা তিন দিন ধরে ইঞ্জিন বিকল অবস্থায় সমুদ্রে ভাসছিলেন। ১৪ আগস্ট ফিশিং বোটটি নেটওয়ার্কের আওতায় আসার পর জেলেরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে সাহায্য চান।
এই তথ্যের ভিত্তিতে, গত ১৪ আগস্ট বৃহস্পতিবার রাত ৮টায় কোস্ট গার্ড স্টেশন ভাসানচর থেকে একটি উদ্ধারকারী দল অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকা থেকে ডাকাতির শিকার হওয়া ১৫ জন জেলেকে নিরাপদে উদ্ধার করা হয় এবং প্রয়োজনীয় সহায়তা দিয়ে বিসিজি স্টেশন ভাসানচরে নিয়ে আসা হয়। পরবর্তীতে, উদ্ধারকৃত জেলে ও ফিশিং বোটটি মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। রাফিদ-আস-সামি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতে এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।
এমএসএম / এমএসএম
এনআরবিসি ব্যাংকের বরিশাল জোনের টাউন হল মিটিং অনুষ্ঠিত
এনআরবিসি ব্যাংকের বরিশাল জোনের টাউন হল মিটিং অনুষ্ঠিত
বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো
‘আমাদের বছর কুড়ি’: ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, মিডিয়া ও যোগাযোগ বিভাগের ২০ বছর পূর্তি
সাশ্রয়ী মূল্যে বিশেষ সুবিধাসহ টেলিটকের ‘পেশাজীবী প্যাকেজ’ উদ্বোধন
এনআরবিসি ব্যাংকের আয়োজনে প্রকাশ্যে ঋণ পেলেন বাগেরহাটের মৎস্যজীবীরা
আনসার মহাপরিচালকের উদ্বোধনে ৫২০ নারী ভিডিপির সদস্যের জাপানি ভাষা প্রশিক্ষণ শুরু, লক্ষ্য বৈশ্বিক কর্মসংস্থান
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক রোবোটিক রিহ্যাবিলিটেশন প্রশিক্ষণ শুরু
গবেষণা, উদ্ভাবন ও মেধাস্বত্ব সুরক্ষায় ইউএপি-ডিপিডিটির সমঝোতা স্মারক সই
কমিউনিটি ব্যাংকে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি
‘অর্থ আইন-২০২৬: নতুন করনীতি, আয়কর ও ভ্যাট আইনের বাস্তব প্রয়োগ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার