ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

আরিয়ানের প্রথম মৌলিক হিন্দি গান 'এক বাত কাহোঁ'


মেহেদী হাসান photo মেহেদী হাসান
প্রকাশিত: ১৫-৮-২০২৫ রাত ১০:৫০

বাংলাদেশের তরুণ ও উদীয়মান শিল্পী আরিয়ান শান্ত বর্তমানে সংগীতপ্রেমীদের মাঝে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। তার মিষ্টি কণ্ঠ এবং হৃদয়ছোঁয়া সুরের জন্য অনেকেই তাকে 'বাংলার অরিজিৎ সিং' বলে ডাকেন।

সম্প্রতি আরিয়ান শান্তর কয়েকটি গান সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এর মধ্যে 'মেঘনা পাড়ে', 'ভোরের শিশির', 'চোখের ভাষা' এবং 'চাঁদের মায়া' শ্রোতাদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে। গানগুলোর সুরেলা ধারা, আবেগময় কথা এবং মায়াবী সুর শ্রোতাদের মুগ্ধ করেছে।

সবশেষে, এই তরুণ তারকা তার নিজস্ব ফেসবুক আইডিতে জীবনের প্রথম হিন্দি গান 'এক বাত কাহোঁ'-এর শিরোনাম প্রকাশ করেছেন। গানটির কথা ও সুর তিনি নিজেই করেছেন। আরিয়ান শান্ত জানিয়েছেন, খুব দ্রুতই গানটি প্রকাশ করা হবে। তিনি 'সকালের সময়'কে আরও বলেন, ইতিমধ্যে গানটির ভিডিও তৈরি করা হচ্ছে এবং আশা করা যায় এর সুর ও কথা দর্শকদের মন জয় করবে। তার এই নতুন উদ্যোগে শ্রোতারা উচ্ছ্বসিত এবং অনেকে আশা করছেন এটি তার ক্যারিয়ারের আরেকটি মাইলফলক হবে।

সংগীত জগতে নিজের স্বকীয়তা বজায় রেখে, একের পর এক গান দিয়ে আরিয়ান শান্ত প্রমাণ করছেন যে বাংলাদেশের তরুণ প্রজন্মের শিল্পীরা আন্তর্জাতিক মানের সুর সৃষ্টি করতে সক্ষম। এখন দেখার বিষয়, 'এক বাত কাহোঁ' কতটা শ্রোতাদের হৃদয় জয় করতে পারে।

এমএসএম / এমএসএম

তারকাবহুল ধারাবাহিক নাটক ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং সম্পন্ন

চলচ্চিত্র উৎসবে মা হওয়ার ঘোষণা দিলেন মাহিরা খান

তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের

এবার নাটকে বিসিএস ক্যাডার ফারহান, নানা ভুল নিয়ে হাসছে দর্শক

আলিয়ার সঙ্গে সেলফি তুলতে গিয়ে বিরম্বনার শিকার ভক্ত

ভেনিস উৎসবে পুরস্কার জিতল বাংলাদেশের সিনেমা

প্রিয় মানুষদের সামনে গান করতে পেরে আনন্দিত

‘একদম হৃদয় দিয়ে গাইত ফরিদা’

‘মা, তোমার স্বপ্ন আজ পূরণ হয়েছে’

নীনা গুপ্তাকে আপত্তিকর প্রশ্ন, কড়া জবাব অভিনেত্রীর

মৌমিতা-নাফিসের গানে পর্দায় ফিরল নব্বই দশকের প্রেম

বিশ্বকাপ জয়ের দুই মাস পরও আর্জেন্টিনার সমালোচনায় স্প্যানিশ তারকা!

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল