ইউপি চেয়ারম্যান ও বহিষ্কৃত আ.লীগ নেতা সানা মান্নান গ্রেপ্তার
যশোরের অভয়নগর উপজেলার ৩নং চলিশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা সানা আব্দুল সান্নানকে (৬২) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৬ আগস্ট) ভোর রাতে উপজেলার চলিশিয়া ইউনিয়নে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার হয়। সানা আব্দুল মান্নান চলিশিয়া গ্রামের মৃত জাফর সানার ছেলে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল আলীম।
পুলিশ জানায়, (পূর্বের) ২০২৪ সালের ১০ ডিসেম্বর দায়ের করা একটি নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নানকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। অভয়নগর থানায় যার মামলা নং-৭।
সূএ জানিয়েছে, ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সানা আব্দুল মান্নান নৌকা প্রতীকের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচন করেন। যার কারণে তখন তাকে অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল আলীম আরো বলেন, পূবর্বের একটি "নাশকতার" মামলায় চলিশিয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়েছে এবং আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার