মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের আহ্বায়ক কমিটি গঠিত
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা শাহ আলম বাবুলকে আহবায়ক করে ৬ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক এম, ডি আকবর আজাদ, সদস্য সচিব মো. একরামুল কবীর, যুগ্ম-আহবায়ক এম. আবজাল হুসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন।
কমিটির অন্যান্যে সদস্যরা হলেন যুগ্ম-আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সুবেদার আব্দুল গফফার, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. তৈয়বুর রহমান, সদস্য যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারিক, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক তালুকদার, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান তালুকদার ও বীর মুক্তিযোদ্ধা মো. নাসির আহম্মেদ মল্লিক। নবগঠিত আহ্বায়ক কমিটি শনিবার বেলা ১১টায় মোরেলগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিয়ম সভা করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি এইচএম মইনুল ইসলাম, সাধারণ সম্পাদক গনেশ পাল, সহ-সভঅপতি জামাল হোসেন বাপ্পা, সাবেক সভাপতি মশিউর রহমান মাসুম, সাবেক সহ-সাধারণ সম্পাদক এম.পলাশ শরীফ প্রমুখ।
মতবিনিময় সভায় নবগঠিত আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শাহ আলম বাবুল বলেন, স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও প্রকৃত মুক্তিযোদ্ধারা অনেকে এখনও তালিকায় অর্ন্তভুক্ত হতে পারেনি। বিগত সরকারের আমলে দলীয় প্রভাবে অমুক্তিযোদ্ধাদেরকে তালিকায় রেখে তাদেরকে ভাতাসহ সকল সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। প্রকৃত মুক্তিযোদ্ধা পড়েছে বাদ। অবিলম্বে সঠিক তদন্তের মাধ্যমে নতুন করে যাচাই-বাছাই করে বাদ পড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকায় অন্তভুক্ত করার জোর দাবি জানিয়েছেন সরকারের প্রধান উপদেষ্টাসহ বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উপদেষ্টার প্রতি দাবি জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার