ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

তেতুলিয়ার সুকানি সীমান্তে নদী থেকে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ উদ্ধার


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ১৬-৮-২০২৫ দুপুর ৪:৪৯

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সুকানী সীমান্ত এলাকায় করতোয়া ও সাও নদীর মুখ থেকে বিএসএফের গুলিতে নিহত মানিক হোসেন (৩৫) নামে এক গরু ব্যবসায়ীর  মরদেহ উদ্ধার করেছে পুলিশ ৷

আজ শনিবার দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের সীমান্তের করতোয়া-সাও নদীর মিলনস্থল (দো মুখা) নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়৷ 

জানা গেছে, মৃত মানিক হোসেন একই ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার তবিবুর রহমানের ছেলে। গত চার দিন ধরে ভারতে গরু আনতে গিয়ে নিখোঁজ হন তিনি৷ 
মানিক বিএসএফের গুলিতে মারা গেছে বলে পুলিশ জানালেও বিজিবি তা নিশ্চিত করেনি – কার গুলিতে মারা গেছে তা তদন্ত করছে বলে জানায় তারা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানান, গত বুধবার রাতে ১৮-২০ জনের একটি দল পঞ্চগড়ের তেঁতুলিয়া  সুকানী সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে গরু আনতে যায়৷ 
এসময় গরু নিয়ে ফেরার সময় ভোররাতে ওই দলকে বিএসএফ সদস্যরা ধাওয়া দিলে অনেকে বাংলাদেশে ফিরে আসলেও মানিকসহ চার জন নিখোঁজ হয়৷ 
এদিকে কয়েক দিন পর আজ শনিবার সকালে দেবনগড় ইউনিয়নের সুকানী সীমান্তের করতোয়া-সাও নদীর মিলনস্থল (দো মুখা) নদী এলাকায় তার মরদেহ দেখতে পান স্থানীয় বালি শ্রমিকরা৷

 পরে স্থানীয়রা ঘটনাস্থল গিয়ে পুলিশ, বিজিবি ও  তার পরিবারকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে মানিকের মরদেহ শনাক্ত করেন। পরে দুপুরে মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতল শেষে পঞ্চগড় আধুনিক  সদর হাসপাতালে প্রেরণ করা হয়।  তবে মরদেহের মাথায় গুলির চিহ্ন পাওয়া গেছে বলে জানান পুলিশ। 

 এদিকে আজ সকালে সুকানী সীমান্তে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে এক ব্যক্তিকে ফেরত দিয়েছে বিএসএফ৷ 

এদিকে তেঁতুলিয়া মডেল থানার ওসি তদন্ত নজির হোসেন নদী থেকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত মানিকের মাথার পেছন থেকে গুলি করা হয়েছে, গুলি চোখ দিয়ে বের হয়ে গেছে। প্রাথমিক সুরতহাল শেষে আইনগত প্রক্রিয়া নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত