নিহত রূপলালের পরিবারকে উপজেলা বিএনপি'র অনুদান
গণপিটুনিতে নিহত রূপলালের পরিবারকে তারাগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি'র পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার (১৬ আগস্ট) দুপুর সাড়ে ১২ টায় উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর ডাঙ্গাপাড়ায় নিহতের বাড়িতে তার স্ত্রী মালতি রানীর কাছে নগদ ৭০ হাজার টাকার প্রদান করেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সভাপতি মো: সিরাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম মন্ডল, সাধারণ-সম্পাদক মেহেদী হাসান শিপু, জেলা বিএনপি সদস্য মতিয়ার রহমান, যুগ্ম- সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিঠু, সাংগঠনিক -সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী শাহীন, কোবায়দ হোসেন, কুর্শা ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, কাজী নুর আলম, উপজেলা ছাত্রদল আহবায়ক মহিউদ্দিন ইয়াহিয়া কাজল ও অন্যান্য নেতৃবৃন্দ। তারা নিহতের পরিবারকে গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, গত ৯ আগষ্ট শনিবার উপজেলার সয়ার ইউনিয়নের জিকরিয়া হাজীর বটতলা নামক স্থানে ভ্যানচোর সন্দেহে রূপলালকে পিটিয়ে হত্যা করে স্থানীয় কিছু উশৃংখল জনতা।
এমএসএম / এমএসএম
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু