ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

একটি দল মুখে ইসলামের কথা বললেও বাস্তবে কথার মিল পাওয়া যায় না- ডা. এজেডএম জাহিদ হোসেন


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৮-২০২৫ বিকাল ৫:২৯

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, একটি দল মুখে ইসলামের কথা বললেও বাস্তবে তাদের কথার মিল পাওয়া যায় না। তারা বিএনপির সমালোচনা করে। একশ’ বার তারা বিএনপির সমালোচনা করুক আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু তা হতে হবে বাস্তবসম্মত। মুখে ইসলামের কথা বলবে মানুষের পাশে থাকবে না এটাতো হয় না। দেশের দেশের জনগণের দাবি আগামি ফেব্রুয়ারির মাঝামাঝি ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠানের। কিন্তু তারা দেশের মানুষের প্রত্যাশার বিরুদ্ধে গিয়ে নির্বাচন পেছাতে চায়। তিনি ওই ইসলামী দলের সমালোচনা করে বলেন, বিএনপির সমালোচনা করার আগে নিজেদের চেহারা আয়নায় দেখুন। জনগণের কাছে আপনাদের ভিত্তি নেই, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী ও বাস্তব রূপ দেওয়ার দল। আগামী নির্বাচন সঠিক সময়েই হবে, কোনও অজুহাতেই নির্বাচন পেঁছানো যাবেনা।
 
শনিবার (১৬ আগস্ট) দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপি নেতা ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে প্রধান বক্তার বক্তব্য দেন বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ। বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির সিলেট বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা ছিদ্দীকি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবকে সংসদ সদস্য এম নাসের রহমান, জেলা বিএনপির আহবায়ক সাবেক পৌরমেয়র ময়জুল করিম ময়ুন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, জেলা আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দিন মিঠু অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কাতার বিএনপির সাধারন সম্পাদক শরীফুল হক সাজু প্রমুখ। 

এমএসএম / এমএসএম

নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত

সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ

নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক

বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ

রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা