পটুয়াখালীতে ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথসহ তিনটি দোকানে চুরি
পটুয়াখালী পৌর শহরের সদর রোডে ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথসহ আরও দুটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। শনিবার ভোররাতে সংঘটিত এই চুরির সময় এটিএম বুথের নিরাপত্তাকর্মী মজিবুরকে (৫৫) মারধর করে বেঁধে রাখা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত প্রায় সাড়ে তিনটায় একদল চোর আদালতপাড়া সংলগ্ন ডাচ-বাংলা ব্যাংকের ফাস্টট্র্যাক এটিএম বুথে প্রবেশ করে। তারা নিরাপত্তাকর্মীকে মারধর করে কম্বল দিয়ে বেঁধে একটি অন্ধকার কক্ষে ফেলে রাখে। এরপর তারা বুথের টাকার মেশিন ভাঙচুর করে এবং একটি ল্যাপটপ চুরি করে নিয়ে যায়। এর কিছুক্ষণ পরেই চোরেরা সদর রোডের ফ্যাশন অপটিক্যাল দোকানের তালা ভেঙে প্রবেশ করে মালামাল, মনিটর ও নগদ প্রায় দুই লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। ভোর ৪টা ৩০ মিনিটের দিকে একই এলাকার সিকদার স্টোরের তালা ভেঙে ভেতরে ঢুকে চোরের দল সিসি ক্যামেরার মনিটর, ক্যাশ কাউন্টারের টাকা এবং রিচার্জ কার্ডসহ বিভিন্ন পণ্য চুরি করে নিয়ে যায়।
পটুয়াখালী সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন। চোরদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত